বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

বড়পুকুরিয়া কয়লাখনি পরিদর্শনে ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা

মোঃ শাফায়াত হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 19-10-2025 03:54:14 pm

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা দেশের একমাত্র ভূগর্ভস্থ কয়লা খনি বড়পুকুরিয়া কয়লা খনি পরিদর্শন করেন। 

দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত এই কয়লা খনি পরিদর্শনের মাধ্যমে শিক্ষার্থীরা প্রকৌশল বিদ্যার বাস্তব প্রয়োগ সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করেন।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু তালেব ফরাজী ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বক্তব্য প্রদান করেন। 

প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মোঃ রশিদুল হাসানের নেতৃত্বে ইউআইটিএস এর সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদের সফরের মূল উদ্দেশ্য ছিল খনির ভূতাত্ত্বিক গঠন, খনন কৌশল, ভূগর্ভস্থ খনির নিরাপত্তা ব্যবস্থা, ও পরিবেশ ব্যবস্থাপনা সম্পর্কে সরাসরি ধারণা লাভ করা।

এসময় আরো উপস্থিত ছিলেন ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক জেবা ফারিয়া, রাহাত মোস্তফা প্রান্তর। 

সফরের সময় বড়পুকুরিয়া কয়লা খনির প্রকৌশলীরা শিক্ষার্থীদের জন্য একটি প্রেজেন্টেশন প্রদান করেন, যেখানে খনির উৎপাদন প্রক্রিয়া, খনন প্রযুক্তি, ভূগর্ভস্থ সুরক্ষা ব্যবস্থা, জ্বালানি সরবরাহ চেইন এবং পরিবেশগত প্রভাব মোকাবিলায় গৃহীত উদ্যোগসমূহ তুলে ধরা হয়। শিক্ষার্থীরা সরাসরি খনির ভেতরে প্রবেশ করে ভূগর্ভস্থ খনন কার্যক্রম পর্যবেক্ষণ করার বিরল সুযোগ পান।

বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবু তালেব ফরাজী বলেন, 'ইউআইটিএস সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগকে কে অসংখ্য ধন্যবাদ তাদের শিক্ষার্থীদেরকে নিয়ে বড়পুকুরিয়া কয়লা খনি পরিদর্শনের জন্য। এই বড়পুকুরিয়া কয়লা খনি পরিদর্শনের মাধ্যমে আগত শিক্ষার্থীরা প্রকৌশল বিদ্যার বাস্তব প্রয়োগ সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করেন।'

প্রফেসর ড. ইঞ্জিনিয়ার রশিদুল হাসান বলেন, 'শিক্ষার্থীদের পাঠ্যবইয়ের জ্ঞান বাস্তবতার সাথে মিলিয়ে দেখার এ ধরণের সুযোগ তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে সহায়ক হবে। এছাড়াও, পরবর্তী প্রজন্মের প্রকৌশলীদের মাঝে বাস্তবমুখী চিন্তাভাবনা গড়ে তুলতে এই ধরনের সফর অত্যন্ত কার্যকর।'

সফর শেষে শিক্ষার্থীদের অভিমত জানতে চাইলে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা বলেন, 'এই সফর আমাদের জন্য একটি ব্যতিক্রমধর্মী অভিজ্ঞতা। এর মাধ্যমে শুধুমাত্র প্রকৌশল নয়, পরিবেশ, অর্থনীতি ও টেকসই উন্নয়ন সম্পর্কে সমন্বিতভাবে চিন্তা করার সুযোগ পাবো যা আমাদেরকে একজন দক্ষ ও দায়িত্বশীল প্রকৌশলী হিসেবে গড়ে তুলতে সহায়তা করবে।'

উল্লেখ্য, বড়পুকুরিয়া কয়লা খনি বাংলাদেশের একমাত্র ভূগর্ভস্থ কয়লা খনি, যার পরিচালনা করে বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেড। এই খনি থেকে উত্তোলিত কয়লা দেশের বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, বিশেষ করে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান জ্বালানি উৎস হিসেবে ব্যবহৃত হচ্ছে।

Tag
আরও খবর

6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

২০ ঘন্টা ১১ মিনিট আগে





6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

১ দিন ৭ ঘন্টা ৪ মিনিট আগে