বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

গোয়ালন্দে মা’ ইলিশ সংরক্ষণে অভিযান: পাঁচ জেলে আটক, বিপুল কারেন্ট জাল জব্দ

গোয়ালন্দে মা’ ইলিশ সংরক্ষণে অভিযান: পাঁচ জেলে আটক, বিপুল কারেন্ট জাল জব্দ ইলিশের প্রজনন মৌসুমে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা নদীতে অবৈধভাবে মা ইলিশ শিকার করায় রাজবাড়ীর গোয়ালন্দে অভিযান চালিয়ে পাঁচ জেলেকে আটক করা হয়েছে। এ সময় প্রায় ১৭ লাখ ৫৫ হাজার টাকার ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ৫ কেজি জাটকা জব্দ করা হয়। শনিবার (১৯ অক্টোবর) সকাল ৮টা থেকে দুপুর ১টা পর্যন্ত অস্থায়ী কন্টিজেন্ট রাজবাড়ীর নেতৃত্বে দৌলতদিয়া পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট, দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ত্রিনাথ সাহা, বাংলাদেশ কোস্টগার্ডের গোয়ালন্দ কন্টিজেন্ট ইনচার্জ মোঃ শাহিন আলমসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। জব্দ করা জাল পরে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জব্দ করা মাছ স্থানীয় এতিমখানায় দান করা হয়। আটক পাঁচ জেলের বিরুদ্ধে মামলা দায়ের করে জেলহাজতে পাঠানো হয়েছে। গোয়ালন্দ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, “ইলিশের প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষায় আমরা নিয়মিতভাবে অভিযান চালাচ্ছি। মা ইলিশ সংরক্ষণে সরকারের নির্দেশনা বাস্তবায়নে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না। নদীতে অবৈধ জাল ব্যবহার ও মাছ শিকার বন্ধে আমাদের নজরদারি অব্যাহত থাকবে।” তিনি আরও বলেন, “ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ। এর উৎপাদন টিকিয়ে রাখতে এখনই সচেতন হতে হবে। জেলেদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থাও সরকারের পক্ষ থেকে করা হচ্ছে।”