নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ জয়পুরহাটে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে তিন ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক। সেনবাগ থানার ওসি দাওয়াত খাওয়ার ঘটনায় প্রত্যাহার কুতু্বদিয়ায় ১২ ঘন্টা পর বিদ্যুতের হাসি শীঘ্রয় শুরু হচ্ছে কুতু্বদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়েদ হত্যায় ছাত্রী বর্ষা আটক

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 20-10-2025 08:05:20 am

পুরান ঢাকার আরমানিটোলায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী জুবায়েদ আহমেদ হত্যার ঘটনায় তার ছাত্রী বর্ষা আক্তারকে আটক করেছে পুলিশ। তিনি ছিলেন জুবায়েদের টিউশনি শিক্ষার্থী।


রোববার (১৯ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটে রাজধানীর বংশালের নূর বক্স রোডে অবস্থিত রৌশান ভিলা নামের বাসা থেকে বর্ষাকে আটক করা হয়। এ ছাড়া বাড়ির অন্যান্য সদস্যদেরও পুলিশের নজরদারিতে রাখা হয়েছে।


নিহত জুবায়েদ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পাশাপাশি তিনি ছাত্রদলের রাজনীতিতেও সক্রিয় ছিলেন।


টিউশনি করতে যাওয়ার পথে খুন হওয়া জুবায়েদের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর মিডফোর্ট হাসপাতালে পাঠানো হয়েছে।


এ বিষয়ে লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দিন সামী বলেন, ‘প্রাথমিকভাবে ছাত্রীকে আটক করা হয়েছে এবং বাড়ির অন্য সদস্যদেরও হেফাজতে রাখা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আমরা ইতোমধ্যে দুইজনকে শনাক্ত করেছি। তাদের গ্রেপ্তারের জন্য পুলিশের কয়েকটি দল মাঠে কাজ করছে। আশা করছি, অল্প সময়ের মধ্যেই তাদের আটক করা সম্ভব হবে। আপাতত এর বেশি কিছু বলা যাচ্ছে না।’


এর আগে বিকেল সাড়ে চারটার দিকে টিউশনির বাসার সিঁড়িতে ছুরিকাঘাতে খুন করা হয় জুবায়েদকে। ঘটনার প্রায় দেড় ঘণ্টা পর বিষয়টি ক্যাম্পাসে জানাজানি হলে পুলিশ ঘটনাস্থল ঘিরে ফেলে। পরে প্রায় সাড়ে ছয় ঘণ্টা ধরে পুলিশ ও পিবিআই যৌথভাবে তদন্ত চালিয়ে প্রাথমিক আলামত সংগ্রহ করে।

আরও খবর