১৩ বছর পূর্তি উপলক্ষে ইক্বরা টেলিকমের বিশেষ আয়োজন, কেনাকাটায় মিলবে লাকি কুপন হালুয়াঘাটে বসতবাড়িতে শাক-সবজি চাষ ও গৃহপালিত প্রাণী পালনবিষয়ক ফলোআপ প্রশিক্ষণ অনুষ্ঠিত মিরসরাইয়ে চলাচলের রাস্তা বন্ধের অভিযোগ কওমে লুতের ভয়াবহ পরিণতি: কোরআনের সতর্কবার্তা ও আজকের সমাজ দেশের রাজনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে লাখাইয়ে পূর্ব বুল্লা গ্রামীন রাস্তা সংস্কার না করে টাকা ফেরৎ, জনমনে ক্ষোভ। সিংড়ায় ১১ বিঘা ধানী জমি কেটে পুকুর খননের অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা নাগেশ্বরীতে মাথা গোঁজার ঠাঁই নেই: জরাজীর্ণ ঝুপড়িতে মানবেতর জীবন কাটাচ্ছেন প্রতিবন্ধী দুক্ষাতি বেওয়া সুবর্ণচরে পুকুরে স্নান করতে গিয়ে দুই বোনের মৃত্যু দানিহারী উচ্চ বিদ্যালয়ের সংবর্ধনা অনুষ্ঠানে তোমরাই আগামীর বাংলাদেশ --এমপি জাহাঙ্গীর আলম সেনাবাহিনীর পোশাকে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণ-টাকা লুট সাংবাদিক আলিফ হত্যা ও সাংবাদিক এম এ মোতালিব ভূইয়ার উপর হামলার প্রতিবাদে শান্তিগঞ্জ প্রেসক্লাবের মানববন্ধন সোনাইমুড়িতে গুলিতে আহত ১ জন ছদ্মবেশে হেলমেট পরে এসে চায়ের দোকানে বসা বৃদ্ধকে গুলি বকশীগঞ্জে ২১৭ বোতল ভারতীয় মদ জব্দ, ছাত্রদল নেতাসহ আটক ৫ স্থানীয় সরকার নির্বাচন ঘিরে নাঙ্গলকোট উপজেলা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে আব্দুল গফুর ভূঁইয়ার মতবিনিময় ইসলামপুরে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করলেন এমপি সুলতান মাহমুদ বাবু ভরিতে সোনার দাম কমলো ৩ হাজার ৩২৪ টাকা ইরানে আজ হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, জানালেন ট্রাম্প পাঁচ কোটি মানুষের লিভার রোগ, বিশেষজ্ঞ মাত্র ১৪০ জন

ইসকন নিষিদ্ধের দাবিতে গোবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ

গাজীপুরের টঙ্গীতে মসজিদের ইমাম ইসকনের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় তাঁকে অপরহণ ও নির্যাতনের শিকার হওয়ায় সংগঠনটির নিষিদ্ধের দাবি জানিয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থীরা।


আজ শুক্রবার (২৪শে অক্টোবর) জুমার নামাজ শেষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের নিউমার্কেট ঘুরে গোল চত্বরে শেষ হয়। এ সময় তারা নারায়ে তাকবরী, "আল্লাহু আকবার", "একটা একটা ইসকন ধর,ধইরা ধইরা জেলে ভর", "ইস্কনের আস্তানা,এই ক্যাম্পাসে হবে না"সহ নানা স্লোগান দেন।


মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রায়হান বলেন, "বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। গাজীপুরের টঙ্গীর এক মসজিদের ইমামকে অ্যাম্বুলেন্সে করে পঞ্চগড় পর্যন্ত নিয়ে যাওয়ার ঘটনায় প্রশাসন সেখানে কী করছিল এবং নিরাপত্তা বিধান কোথায় ছিল—এগুলোর প্রতিটি দিক ব্যাখ্যা দাবি করে। তাছাড়া, অ্যাডভোকেট সাইফুল ইসলামের ওপর যে বর্বর হামলা ও হত্যাকাণ্ড ঘটেছে তা আমরা ভুলিনি; কিভাবে সেই সন্ত্রাসী আচরণ চলতে দিলো, সে সম্পর্কে স্পষ্ট জবাব প্রয়োজন। প্রশাসন যদি চীনময়ী ঘটনার মতো অব্যবস্থাপনায় শিথিলতা প্রদর্শন করে, তাহলে জনগণের মধ্যে গভীর অসম্পূর্ণতা ও অসন্তোষ বাড়বে। আমরা শান্তি ও নিরাপত্তা চাই—তাই দায়িত্বশীল কর্তৃপক্ষকে দ্রুত ব্যবস্থা নিয়ে অপরাধীদের বিরুদ্ধে যথাযথ বিচার নিশ্চিত করার আহ্বান জানাই। যদি নিরুৎসাহ বা সমাধান না দেওয়া হয়, তাহলে জনগণের মধ্যে আরও শক্ত গণপ্রতিবাদ দেখা দিতে পারে।"


এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আরও খবর