ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিড়ইডাকুনি মিশন হলরুমে বসতবাড়িতে শাক-সবজি চাষ ও গৃহপালিত প্রাণী পালনবিষয়ক এক দিনব্যাপী ফলোআপ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৫ অক্টোবর ২০২৬ কারিতাস ময়মনসিংহ অঞ্চলের আলোক কোরে-২ প্রকল্পের আয়োজনে এ প্রশিক্ষণে ধোবাউড়া, হালুয়াঘাট ও শ্রীবরদী উপজেলার নারী কৃষক দলের ৩০ জন সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে সহযোগিতা করে স্যাকিউরস ক্যাথলিক কারিতাস ফ্রান্স। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন হালুয়াঘাট উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম, আলোক কোরে-২ প্রকল্পের কৃষি কর্মকর্তা মিস এনা নকরেক, আলোক কোরে-২ প্রকল্পের মাঠ কর্মকর্তা অতুল ম্রং। প্রশিক্ষণের উদ্বোধন করেন বিড়ইডাকুনি ধর্মপল্লির সহকারী পাল পুরোহিত রেভা. ফাদার নিপুন দফো। প্রশিক্ষণে বসতবাড়িতে শাক-সবজি চাষ ও গৃহপালিত প্রাণী পালনের বিষয়ে নারী কৃষকদের দক্ষতা ও জ্ঞান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মধ্যে ১০০টি ফলজ গাছের চারা বিতরণ করা হয়। পরে রেভা. ফাদার মনিন্দ্র এম. চিরানের সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মসূচির সমাপ্তি ঘটে। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের প্রশিক্ষণ ও সহায়তা নারী কৃষকদের বসতবাড়িভিত্তিক কৃষিকাজে আরও উৎসাহিত করবে এবং পারিবারিক পুষ্টি ও আর্থিক সচ্ছলতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।
১ ঘন্টা ৫৭ মিনিট আগে
২ ঘন্টা ৫ মিনিট আগে
২ ঘন্টা ৫২ মিনিট আগে
২ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩ ঘন্টা ৭ মিনিট আগে
৪ ঘন্টা ২৪ মিনিট আগে