কুমিল্লার নাঙ্গলকোটে ১৩ বছর পূর্তি উপলক্ষে গ্রাহকদের জন্য বিশেষ লাকি কুপন অফার ঘোষণা করেছে ইক্বরা টেলিকম অ্যান্ড হোল সেলস। প্রতিষ্ঠানটি থেকে সর্বনিম্ন ১ হাজার টাকার যেকোনো পণ্য কিনলেই ক্রেতারা একটি লাকি কুপন পাবেন। এসব কুপনের মাধ্যমে ৪০টি পুরস্কার জেতার সুযোগ রয়েছে।
পুরস্কারের তালিকায় রয়েছে ৩২ ইঞ্চি স্মার্ট এলইডি টিভি, ব্র্যান্ডের টাচস্ক্রিন মোবাইল ফোন, ইলেকট্রিক রাইস কুকার, ডিনার সেট, স্মার্ট ওয়াচ, বাটন ফোন, বড় আকারের ব্লুটুথ স্পিকার, পাওয়ার ব্যাংক, ইলেকট্রিক কেটলি ও এএনসি ব্লুটুথ ডিভাইস। এ ছাড়া আরও ৩০ জন বিজয়ীর জন্য থাকছে বিশেষ গিফট বক্স।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়েছে, ১৩ বছরের পথচলায় গ্রাহকদের আস্থা ও ভালোবাসার প্রতি কৃতজ্ঞতা জানাতেই এ আয়োজন করা হয়েছে। মোবাইল ফোন ও প্রযুক্তিপণ্য কেনার পাশাপাশি ক্রেতারা লাকি কুপনের মাধ্যমে পুরস্কার জেতার সুযোগ পাবেন।
ইক্বরা টেলিকম অ্যান্ড হোল সেলস থেকে সহজ কিস্তিতে বিভিন্ন ব্র্যান্ডের নতুন মোবাইল ফোন কেনা যায়। পাশাপাশি অভিজ্ঞ কারিগরের মাধ্যমে মোবাইল ফোন সার্ভিসিং এবং বিভিন্ন ধরনের মোবাইল সামগ্রী ও অ্যাক্সেসরিজ পাইকারি ও খুচরা মূল্যে বিক্রি করা হয়।
প্রতিষ্ঠানটি কুমিল্লার নাঙ্গলকোট বাজারে সোনালী ব্যাংকের পূর্ব পাশে ধান বাজার এলাকায় অবস্থিত। অফার ও অন্যান্য সেবা সম্পর্কে জানতে ০১৮২৫-৯৪৮৮৯৯ ও ০১৮৯০-১৪৯৯৪২ নম্বরে যোগাযোগ করা যাবে।
লাকি কুপন ড্র অনুষ্ঠিত হবে ১ জানুয়ারি ২০২৭ তারিখে। এতে অংশগ্রহণের সময়সীমা ১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত।
১ ঘন্টা ৫৭ মিনিট আগে
২ ঘন্টা ৫ মিনিট আগে
২ ঘন্টা ৫২ মিনিট আগে
২ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩ ঘন্টা ৭ মিনিট আগে
৪ ঘন্টা ২৪ মিনিট আগে