গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

রাবি তরুণ কলাম লেখক ফোরামের নেতৃত্বে জসিম উদ্দিন-ইয়াসিন আরাফাত বিজয়

ছবির বামে সভাপতি জসিম উদ্দিন ও ডানে সাধারণ সম্পাদক ইয়াছিন আরাফাত বিজয়।

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার ২০২৫-২৬ কার্য বর্ষের সভাপতি পদে মনোনীত হয়েছেন রাবির ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মোঃ জসিম উদ্দিন এবং সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ইয়াসিন আরাফাত বিজয়।

২৬ অক্টোবর বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ সজীব প্রধান ও সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিমের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে রাবি শাখার নতুন কার্যবর্ষের জন্য এই কমিটি ঘোষণা করা হয়।

এছাড়াও নব মনোনীত সভাপতি ও সাধারণ সম্পাদককে আগামী ৭ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়।

নব মনোনীত সভাপতি আগে রাবি শাখার যথাক্রমে সহ-সভাপতি ও তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাধারণ সম্পাদক পূর্বে রাবি শাখার সাংগঠনিক সম্পাদক এবং অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।

নব নির্বাচিত রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোঃ জসিম উদ্দিন বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরামের অন্যতম বৃহত্তম বুদ্ধিবৃত্তিক অংশ। আমাকে এ শাখার সর্বোচ্চ দায়িত্ব দেওয়ায় জন্য সংগঠনের প্রতি আমি কৃতজ্ঞ। আমি নিষ্ঠার সাথে এ দায়িত্ব পালন করার চেষ্টা করব ইন শা আল্লাহ।

সাধারণ সম্পাদক ইয়াসিন আরাফাত বিজয় বলেন, এই সংগঠনের নেতৃত্ব পাওয়া সত্যিই আনন্দের, একইসঙ্গে দায়িত্বেরও। এই দায়িত্ব আমার কাছে আমানত স্বরুপ। আশা করছি সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও সহযোগিতায় একদল দক্ষ ও সৃষ্টিশীল লেখক তৈরিতে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে সবাইকে নিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারব। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লেখকদের বুদ্ধি ভিত্তিক এই প্ল্যাটফর্মের সাফল্য অব্যাহত রাখতে আমি সর্বোচ্চ চেষ্টা করব।

'সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়' এই প্রতিপাদ্য সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম।

ফোরাম বর্তমানে দেশের ২১টি পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজ ও দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে দেশের তরুণ লেখকদের সর্ববৃহৎ এই সংগঠনটি। সংগঠনের অন্যতম গুরুত্বপূর্ণ একটি শাখা বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা।

আরও খবর