কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

আজ বাংলাদেশের সামনে ‘লজ্জা’ এড়ানোর চ্যালেঞ্জ

স্পোর্টস ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 31-10-2025 02:19:23 pm

সাম্প্রতিক সময়ে দেশে বিদেশে টি-টোয়েন্টি ফরম্যাটে টাইগারদের যে আধিপত্য তৈরি হয়েছিল নিজ মাঠেই খর্ব হয়েছে। সফরকারি ওয়েস্ট ইন্ডিজের কাছে টানা দুই ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হয়েছে লিটন দাসদের। এবার স্বাগতিকদের সামনে হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর চ্যালেঞ্জ। 


ধবলধোলাই থেকে বাঁচতে শুক্রবার (৩১ অক্টোবর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ দল। সন্ধ্যা ৬টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখাবে টি-স্পোর্টস ও নাগরিক চ্যানেল। 


ব্যাটিং ব্যর্থতায় চট্টগ্রামে সিরিজের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ১৬ রানে হারে বাংলাদেশ। ঐ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ছুঁড়ে দেয়া ১৬৬ রানের টার্গেট স্পর্শ করতে পারেনি টাইগাররা। একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচেও ব্যর্থ হয় বাংলাদেশের ব্যাটাররা। ১৪ রানে হেরে সিরিজ হাতছাড়া করে টাইগাররা। 


প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ওপেনার তানজিদ হাসানের হাফ-সেঞ্চুরিতে জয়ের লড়াইয়ে টিকে ছিল বাংলাদেশ। ১৭ ওভার শেষে ৩ উইকেট নিয়ে ১১৭ রান করেছিল তারা। শেষ ৩ ওভারে জয়ের জন্য ৩৩ রান দরকার পড়ে টাইগারদের। কিন্তু শেষ ৩ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮ রানের বেশি তুলতে পারেনি বাংলাদেশ। ২০ ওভারে ৮ উইকেটে ১৩৫ রান করে ম্যাচ ও সিরিজ হারে টাইগাররা।


দ্বিতীয় ম্যাচে বংলাদেশ ইনিংসে ডট বল হয়েছে ৫০টি। প্রথম ম্যাচে হয়েছিল ৪৮টি। ডট বল নিয়ে চিন্তায় আছে বাংলাদেশও। ডট বল কমানোর উপায় বাংলাদেশ খুঁজছে বলে জানান তানজিদ। তিনি বলেন, আমরা যদি ডট বল কম খেলতে পারতাম তাহলে হয়ত চাপটা কম হত। কিন্তু আমরা পারিনি। আমাদের খুঁজে বের করতে হবে কিভাবে আরও ডট বল কম খেলে খেলাটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়।


৪৮ বলে ৬১ রানের ইনিংস খেলা তানজিদ বলেন, আমরা ব্যাটাররা ধারাবাহিকভাবে ক্লিক করতে পারছি না। আমাদের খুঁজে বের করতে হবে আমরা কিভাবে ধারাবাহিক হতে পারি এবং মিডল ওভারে কিভাবে আরও ডট বলের সংখ্যা কমিয়ে আরও স্ট্রাইক রোটেট করে খেলতে পারি। এটার সমাধান খুঁজে বের করতে হবে।


দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে দারুণ শুরু করেছিল ওয়েস্ট ইন্ডিজ। শুরুতে উইকেট হারালেও ওপেনার অ্যালিক আথানাজে ও অধিনায়ক শাই হোপের জোড়া হাফ-সেঞ্চুরিতে ১ উইকেটে ১০৬ রান তুলে ২শ রানের সংগ্রহ পাবার স্বপ্ন দেখছিল ক্যারিবীয়রা। কিন্তু বাংলাদেশ বোলারদের দারুণ নৈপুন্যে ৪৩ রানে ৮ উইকেট হারালে বড় সংগ্রহের স্বপ্নভঙ্গ হয় সফরকারীদের। ২০ ওভারে ৯ উইকেটে ১৪৯ রানের পুঁজি পায় ওয়েস্ট ইন্ডিজ। 


ওয়েস্ট ইন্ডিজকে দেড়শর মধ্যে আটকে রাখতে অবদান রাখেন পেসার মোস্তাফিজুর রহমান, দুই স্পিনার নাসুম আহমেদ ও রিশাদ হোসেন। ফিজ ২১ রানে ৩টি, নাসুম ৩৫ রানে এবং রিশাদ ২০ রানে ২টি করে উইকেট নেন।


এদিকে বাংলাদেশকে হোয়াইটওয়াশ করে প্রতিশোধ নিতে চায় ওয়েস্ট ইন্ডিজ। ২০২৪ সালের ডিসেম্বরে ঘরের মাঠে বাংলাদেশের কাছে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল ক্যারিবীয়রা। ঐ হোয়াইটওয়াশের প্রতিশোধ এবার নিতে চায় ওয়েস্ট ইন্ডিজ। 

সফরকারি দলের ওপেনার আথানাজে বলেন, হ্যাঁ, আমরা বাংলাদেশকে হোয়াইটওয়াশ করতে চাই। আমরা কাউকে হালকাভাবে নিচ্ছি না এবং শুক্রবার আমরা সেরাটা দিয়ে চেষ্টা করব। আমরা অবশ্যই এই সুযোগ লুফে নিব।


এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২১বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এরমধ্যে বাংলাদেশের জয় ৮টিতে এবং ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ১১ ম্যাচে। ২ ম্যাচ পরিত্যক্ত হয়।