চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

তীরে এসে তরী ডোবালো বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 26-09-2025 01:10:07 am

অবশেষে হতাশই করলো বাংলাদেশ। পাকিস্তানের সঙ্গে বাচা-মরার লড়াইয়ে অসহায় আত্মসমপর্ণ করলো টাইগাররা। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গল্পটা অন্যরক হতেই পারতো।


কিন্তু পাকিস্তানের দেওয়া ১৩৬ রানের টার্গেট তাড়া করতে গিয়ে ১২৪ রানেই থেমে গেলো বাংলাদেশের ইনিংস। ব্যাট হাতে ২৫ বলে ৩০ রানের শামীম হোসেনের ইনিংস ছাড়া ১১ বলে অপরাজিত ১৬ রান করেন রিশাদ। সাইফ হাসান ১৫ বলে ১৮ রান করেন। কিন্তু কোনো ইনিংসই পার্টনারশিপে কনভার্ট না করতে পারার খেসারত দিয়েছে বাংলাদেশ।


লাল-সবুজ গ্যালারিতে তখনও স্বপ্ন ঝলমল করছিলো যে—আজই হয়তো ইতিহাস গড়বে টাইগাররা। কিন্তু সেই স্বপ্ন শেষ পর্যন্ত ভেঙে চুরমার হয়ে যায় ব্যাটিং ব্যর্থতায়। কারণ বল হাতে বেশ দুর্দান্ত লড়াই করে বাংলাদেশ। পাকিস্তানি ব্যাটারদের রুখে দেন তাসকিন-রিশাদ-মাহেদী। তাসকিন ৩ উইকেট নেন যেখানে রিশাদ ও মাহেদী ২টি করে উইকেট শিকার করেন।


শেষদিকে ১ উইকেট হাতে ছিলো বাংলাদেশের। যদিও তখন বেশ দেরি হয়ে গেছে। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা বাংলাদেশের হয়ে কেও পারলেন না একটিও জুটি গড়তে।


যে জুটির ওপর নির্ভর করে বাংলাদেশ আজ ইতিহাস তৈরি করে ফাইনালে যেতে পারতো। এদিকে বাংলাদেশকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ফেলেছে পাকিস্তান।


পাকিস্তানের হয়ে শাহীন শাহ আফ্রিদি ব্যাট ও বল হাতে জ্বলে উঠেছিলেন। তার দাপুটে অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরার খেতাবও লাভ করেন তিনি।


ব্যাট হাতে তার ১৩ বলে ১৯ রানই শেষদিকে পাকিস্তানকে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেয় যার খেসারত দিয়েছে বাংলাদেশ। অন্যদিকে বল হাতে ৪ ওভারে ১৭ রান দিয়ে ৩ উইকেট শিকার করেছেন তিনি। 


এর আগে প্রথম দল হিসেবে সবগুলো ম্যাচ জিতে আগেই ফাইনাল নিশ্চিত করে রেখেছে ভারত।

আরও খবর
6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২ দিন ১৫ ঘন্টা ১৪ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

৫ দিন ২২ ঘন্টা ১৯ মিনিট আগে







6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৫৪ দিন ১১ ঘন্টা ৪৯ মিনিট আগে