প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে

বাংলাদেশের দাবি মানলে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

স্পোর্টস ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 09-02-2026 10:31:11 am

ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রভাবে আইসিসির অন্যায্য সিদ্ধান্তে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে পারছে না বাংলাদেশ। লাল সবুজ দলের প্রতি সংহতি জানিয়ে বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান। এতে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা।


এমন পরিস্থিতিতে পাকিস্তানকে ভারতের বিপক্ষে পাকিস্তানকে খেলতে রাজি করাতে চেষ্টা চালাচ্ছে আইসিসি। তারই অংশ হিসেবে লাহোরে বাংলাদেশ ও পাকিস্তানের সঙ্গে বৈঠক করেছে আইসিসি। সেখানে আইসিসির কাছে তিনটি প্রধান দাবি উত্থাপন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।


জানা গেছে, রোববার (০৮ ফেব্রুয়ারি) লাহোরে আইসিসি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এ অচলাবস্থা কাটাতে পিসিবি তিনটি দাবি পেশ করেছে: ১. বাংলাদেশের জন্য বর্ধিত ক্ষতিপূরণ। ২. টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাদ পড়া সত্ত্বেও বাংলাদেশের জন্য অংশগ্রহণ ফি নিশ্চিত করা। ৩. ভবিষ্যতে কোনো আইসিসি ইভেন্টের আয়োজক হওয়ার অধিকার প্রদান।


সূত্র আরও জানিয়েছে, ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে কিছু পিসিবি কর্মকর্তা মত দিলেও বোর্ড চেয়ারম্যান মহসিন নাকভি এ ব্যাপারে আগের অবস্থানে আছেন। অবশ্য চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর আগে সোমবার (০৯ ফেব্রুয়ারি) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠক করবেন তিনি।

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৪ দিন ২০ ঘন্টা ৪৫ মিনিট আগে