প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে

অবশেষে মুখ খুললো শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 30-01-2026 08:47:24 pm

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬-এ নিরাপত্তা উদ্বেগ তুলে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তিন সপ্তাহ ধরে চলা বিতর্কের পর ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা এই চূড়ান্ত সিদ্ধান্ত নেন।


প্রাথমিক সূচি অনুযায়ী, টুর্নামেন্টের শুরুতে কলকাতা ও মুম্বাইয়ে চারটি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। নিরাপত্তা পরিস্থিতি অনুকূলে নয়—এ যুক্তিতে বাংলাদেশ ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরানোর আবেদন করেছিল। মোস্তাফিজুর রহমান আইপিএল থেকে সরে দাঁড়ানোর ঘটনার পর এ আবেদন আসে।


আইসিসি বাংলাদেশের অনুরোধ প্রত্যাখ্যান করে। চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে ২৪ ঘণ্টার সময় দিয়েছিল। বাংলাদেশ অনড় থাকায় তাকে বিশ্বকাপ থেকে বাদ দেয়া হয়। তার স্থানে বাছাইপর্বে ব্যর্থ দলগুলোর মধ্যে শীর্ষ র‌্যাংকধারী স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়।


এ ঘটনার পর বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, পাকিস্তানও সংহতি জানিয়ে টুর্নামেন্ট বর্জনের কথা ভাবতে পারে অথবা ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিতে পারে।


অবশেষে নীরব থাকা শ্রীলঙ্কা স্পষ্ট অবস্থান জানিয়েছে। শ্রীলঙ্কা ক্রিকেটের সেক্রেটারি বান্দুলা ডিসানায়েকে বলেন, আঞ্চলিক রাজনৈতিক বিরোধে তাদের দেশ জড়িয়ে পড়বে না। তিনি বলেন, ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে যেসব বিরোধ রয়েছে, আমরা নিরপেক্ষ অবস্থানে রয়েছি। এরা সবাই আমাদের বন্ধু। ভবিষ্যতে অনুরোধ আসলে শ্রীলঙ্কা যেকোনো দেশের জন্য টুর্নামেন্ট আয়োজন করতে প্রস্তুত।


বর্তমানে ভারত ও পাকিস্তান রাজনৈতিক উত্তেজনার কারণে একে অপরের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যুতে ম্যাচ খেলছে। তাই টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান তাদের সব ম্যাচ শ্রীলঙ্কায় খেলবে। ভারতের বিপক্ষে ম্যাচও সেখানে অনুষ্ঠিত হবে।


শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী সুনীল কুমারা গামাগে বলেন, টুর্নামেন্ট নির্বিঘ্নে আয়োজন করাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার। ভারত-পাকিস্তান ম্যাচের দিকে বিশেষ নজর দেয়া হবে।


টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে ৭ ফেব্রুয়ারি। ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ মার্চ।

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৪ দিন ২০ ঘন্টা ৪৪ মিনিট আগে