সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা বেগমগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত চৌদ্দগ্রাম ট্রাক ও যাত্রীবাহী বাসে সংঘর্ষে চালক নিহত জয়পুরহাটে শিশু ধর্ষণের অভিযুক্ত আসামির যাবজ্জীবন কারাদণ্ড বরিশালে ২৬ মামলার আসামি গ্রেফতার, উদ্ধার বিপুল দেশীয় ধারালো অস্ত্র নোবিপ্রবি উপাচার্যের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় নোয়াখালীতে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় বানিয়াচংয়ে নজরুল বর্ষ উদযাপন বর্ষার আগমনী বার্তা নিয়ে উলিপুর ফুটেছে কদম ফুল মিষ্টি গন্ধে বিমোহিত পথিক দক্ষিণ নড়াইল শিমুলিয়া কলেজে সাবেক অধ্যক্ষ মরহুম কাজী তাকিবুর রহমানের স্মৃতিচারণ ও দোয়া অনুষ্ঠিত লোহাগাড়ার ব্যবসায়ী পরিবারের সন্তান শাহেদ হাছান আর নেই বিশেষ চাহিদাসম্পন্ন চার শিক্ষার্থী পেল শিক্ষা জীবন বদলে দেওয়ার হুইল চেয়ার

লেখক ফোরামের দায়িত্ব হস্তান্তর ও শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন

শিক্ষা ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 01-11-2025 11:22:07 am

বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এর ২০২৪-২৫ কার্যবর্ষের কার্যনির্বাহী কমিটির দায়িত্ব হস্তান্তর এবং ২০২৫-২৬ কার্যবর্ষের কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। অনুষ্ঠানটি গতকাল ৩১ অক্টোবর, ২০২৫ (শুক্রবার) প্রফেসর আবু বকর সিদ্দিক লেকচার হল, কলা ভবন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। 


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় উপদেষ্টা ফয়সাল আহমেদ(ঢাকা বিশ্ববিদ্যালয়),সাবেক সাধারণ সম্পাদক ওয়ালিউল্লাহ( ইসলামী বিশ্ববিদ্যালয়),সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা আমজাদ হোসেন হৃদয়(ঢাকা বিশ্ববিদ্যালয়),সাবেক সাধারণ সম্পাদক ইমরান উদ্দিন(ঢাকা বিশ্ববিদ্যালয়)।


এছাড়াও উপস্থিত ছিলেন বর্তমান কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সদস্যবৃন্দ এবং শাখা কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ। সেখানে ২০২৩-২৪ কার্যবর্ষের সেরা ৩ শাখা,বর্ষসেরা লেখক, সংগঠক, মাসিক সেরা লেখক এবং বিভিন্ন অনুষ্ঠানে ১ম, ২য়, ৩য় স্থান অর্জন কারীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। 


গত ৫ অক্টোবর ২০২৫ (রবিবার)বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এর উপদেষ্টা ফয়সাল আহাম্মদ ও মাহদী হাসান মজুমদার কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন কার্যবর্ষের জন্য পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। সংগঠনটির কেন্দ্রীয় পর্ষদে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ মোট ২০ (বিশ) জনকে মনোনীত করা হয়েছে বলে জানা যায়। 


গত ২৪ সেপ্টেম্বর এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ২০২৫-২৬ কার্যবর্ষের জন্য কেন্দ্রীয় কার্যনির্বাহী পর্ষদের সভাপতি ও সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়৷ সংগঠনটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুহম্মদ সজীব প্রধান এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. আব্দুর রহিম। বিজ্ঞপ্তিতে ১০ (দশ) কার্যদিবসের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে নির্দেশনা দেওয়া হয়। সেই নির্দেশনা অনুসারে নব মনোনীত সভাপতি ও সাধারণ সম্পাদক ৬ (ছয়) কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় উপদেষ্টা পর্ষদে জমা দেন। যা উপদেষ্টা পর্ষদের অনুমোদন সাপেক্ষে ঘোষণা করা হয়। 


বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম কেন্দ্রীয় পূর্ণাঙ্গ পর্ষদের সহ-সভাপতি পদে মনোনীত হয়েছেন সংগঠনটির সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুখসানা খাতুন। যুগ্ম সাধারণ সম্পাদক পদে মনোনীত হয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার ২০২৪-২৫ কার্যবর্ষের সভাপতি মো. রুহুল আমিন। সাংগঠনিক সম্পাদক ও সহ- সাংগঠনিক সম্পাদক পদে মনোনীত হয়েছেন রাকিবুল ইসলাম (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), আবু ছাকিব মোঃ নাজমুল হক (জাতীয় বিশ্ববিদ্যালয়)। 


অন্যান্য পদে মনোনীত হয়েছেন গঠনতন্ত্রের ক্রমানুসারে- অর্থ সম্পাদক মোহাম্মদ রাজীব (কুমিল্লা বিশ্ববিদ্যালয়), উপ-অর্থ সম্পাদক নুরুন্নবী সোহান (পবিপ্রবি), দপ্তর সম্পাদক সাইশা সুলতানা সাদিয়া (ঢাকা বিশ্ববিদ্যালয়), উপ-দপ্তর সম্পাদক আলম-গীর হোসেন (নজরুল বিশ্ববিদ্যালয়), আইন বিষয়ক সম্পাদক মিরাজ আলী (ঢাকা বিশ্ববিদ্যালয়), সাহিত্য, প্রকাশনা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক ইমরান লস্কর (রাজশাহী বিশ্ববিদ্যালয়), উপ-প্রচার সম্পাদক মায়িশা ফাহমিদা ইসলাম (জগন্নাথ বিশ্ববিদ্যালয়), তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মেসবাহ উদ্দিন মিহির (চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়)। সম্পাদকীয় পর্ষদ এ ৪জন মনোনীত হয়েছেন জুবায়েদ মোস্তফা (গোবিপ্রবি), সেজুঁতি দাস মুমু (বেরোবি), বুশরা আমিন (ইডেন মহিলা কলেজ), নাদিয়া আফরোজ (কুমিল্লা বিশ্ববিদ্যালয়)।


কেন্দ্রীয় সভাপতি সজীব প্রধান বলেন, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম এর সদস্যদের কার্যক্রমের মাধ্যমে সংগঠনটি পৌঁছে যাচ্ছে চড়ম উচ্চতায়। এর ধারক ও বাহক তরুণ প্রজন্ম। বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম শুধু একটি কক্ষে নয় এটি সম্পূর্ণ বাংলাদেশে বিস্তার লাভ করবে। লেখকরা কথায় নয় কাজে বিশ্বাসী।বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম বাংলাদেশে তারুণ্য নির্ভর একটি বুদ্ধিবৃত্তিক সংগঠন। বাংলাদেশে এই ধরনের সংগঠন এটাই প্রথম ও সর্ববৃহৎ। সংগঠনটি প্রতিষ্ঠার মাত্র ৭ বছরে ২১টি বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম পরিচালনা করতে সক্ষম হয়েছে। পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারী বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোতে একযোগে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত আলোড়ন তৈরি করে এগিয়ে যাচ্ছে আমাদের সংগঠন। আমি বিশ্বাস করি, বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম অচিরেই ছাপান্ন হাজার বর্গমাইল জুড়ে সাহিত্য ও বুদ্ধিবৃত্তিক চর্চার বাতিঘর হিসেবে দ্যুতি ছড়াবে। ইতোমধ্যে আমরা তারুণ্য নির্ভর সর্ববৃহৎ বুদ্ধিবৃত্তিক সংগঠনের জায়গায় পৌঁছে গিয়েছি। আমি স্বপ্ন দেখি, ২০২৫-২৬ কার্যবর্ষের কমিটির সদস্যরা ফোরামের ভাবমূর্তি উজ্জ্বল করতে অত্যন্ত নিবেদিত প্রাণ হবে এবং আমরা মাইলফলক তৈরি করতে সক্ষম হবো।

   

কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আব্দুর রহিম বলেন, 

‘সুপ্ত প্রতিভা বিকশিত হোক লেখনীর ধারায়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ২০১৮ সালের ২৩ জুলাই যাত্রা শুরু করে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। তরুণ লেখকদের পরামর্শ দেওয়া, পত্রিকায় লেখা প্রকাশে সহযোগিতা করাসহ লেখালেখি বিষয়ক সভা, সেমিনার ও কর্মশালার আয়োজন করে থাকে বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম। বর্তমানে দেশের ২১টি পাবলিক বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিভিন্ন কলেজ ও দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের লেখালেখিতে উদ্বুদ্ধ করতে কাজ করে যাচ্ছে দেশের তরুণ লেখকদের সর্ববৃহৎ এই সংগঠনটি।


আরও খবর