শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন অভয়নগরে ফাতেমা হাসপাতালে সিজারের পর প্রসূতির মৃত্যু, হাসপাতালের ওটি সিলগালা কুলিয়ারচরে মিথ্যা তথ্য, অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও মানববন্ধন আশাশুনির কাদাকাটিতে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত অন্য ডায়াগনস্টিকের রিপোর্ট আনায় হৃদরোগীকে লাঞ্ছিত করার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে প্রেসক্লাব যশোরের দ্বৈ-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি টুকুন, সম্পাদক নূর ইসলাম পরিষ্কার-পরিচ্ছন্নতা ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শেরপুরে জেলা প্রশাসনের অভিযান মাদক রুখতে ৭৫ প্রতিষ্ঠান-সংগঠনে ক্রীড়া সামগ্রী বিতরণ যশোরের অভয়নগরে গণধোলাইয়ের পর গাঁজাসহ ২ কারবারি গ্রেপ্তার, পিকআপ জব্দ অক্টোবর থেকে নিজ বাসায় সৌরবিদ্যুৎ ব্যবহার করবেন প্রধানমন্ত্রী নবম পে-স্কেলের প্রজ্ঞাপন জারি গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে জেলা সিভিল সার্জন নোয়াখালীতে শাহ্ সিমেন্টের উদ্যোগে ‘সেরা কারিগর’ রাজমিস্ত্রীদের নিয়ে প্রোগ্রাম সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা: কেন্দ্রীয় সিদ্ধান্তকে স্বাগত জানালেন নেতা-কর্মীরা নাব্য সংকটে দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাট বন্ধ, দুর্ভোগে যাত্রী ও চালকরা জাতীয় যুব শক্তি কুলিয়ারচর উপজেলা শাখার আহ্বায়ক কমিটি গঠন সুইমিংপুলে সাঁতার কাটতে গিয়ে সাস্ট শিক্ষার্থীর মৃত্যু, আত্মার শান্তি কামনায় সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের প্রার্থনা শাবিপ্রবির PME বিভাগে ‘এনার্জি ডায়ালগ ২০২৬’ অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির নতুন কমিটি, নেতৃত্বে সাকীরুন-হেলাল-আবেদ নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

গোয়ালন্দে সাউথইস্ট ব্যাংকের এজেন্ট শাখার শুভ উদ্বোধন

গোয়ালন্দে সাউথইস্ট ব্যাংকের এজেন্ট শাখার শুভ উদ্বোধন মোঃ শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধি: রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো সাউথইস্ট ব্যাংকের গোয়ালন্দ বাজার এজেন্ট শাখা। বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১১টায় গোয়ালন্দ বাজার প্রধান সড়ক সংলগ্ন আব্দুল রশিদ মোল্লা সুপার মার্কেটের তৃতীয় তলায় এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে এ শাখার উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউথইস্ট ব্যাংকের ডিভিশনাল প্রধান সাজ্জাদুল কবির। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাউথইস্ট ব্যাংকের প্রতিনিধি মোঃ আলাউদ্দিন মোল্লা, এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন গোয়ালন্দ কামরুল ইসলাম ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ কে মোহিত হীরা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি'র সভাপতি মো. নিজাম উদ্দিন শেখ, সাবেক সভাপতি মোঃ সুলতানুর ইসলাম মুন্নু, সাধারণ সম্পাদক মো. মোশাররফ আহম্মেদ, সাবেক সদস্য সচিব নাজিরুল ইসলাম তিতাস, পৌর বিএনপি'র সাবেক সাধারণ শহিদুল ইসলাম বাবলু, পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, গোয়ালন্দ রাবেয়া ইদ্রিস মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল কাদের শেখ, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ মোয়াজ্জেম হোসেন বাদল, রাজবাড়ী সাউথইস্ট ব্যাংকের ম্যানেজার মোঃ নাফিজুল ইসলাম, গোয়ালন্দ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোঃ ছিদ্দিক মিয়া, রাজবাড়ী পিটিআই ইন্সট্রাক্টর মোঃ মশিউর রহমান, সাউথইস্ট এজেন্ট ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মোঃ আরিফ দেওয়ানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ। এ সময় দ সাজ্জাদুল কবির বলেন,“সাউথইস্ট ব্যাংক সর্বদা দেশের প্রত্যন্ত অঞ্চলে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে বদ্ধপরিকর। এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর হাতে সহজে আর্থিক সেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। গোয়ালন্দ বাজারে এই এজেন্ট শাখা চালুর মাধ্যমে স্থানীয় ব্যবসায়ী, চাকরিজীবী ও সাধারণ মানুষ আরও দ্রুত ও নিরাপদে ব্যাংকিং সেবা নিতে পারবেন। আমরা বিশ্বাস করি, এই শাখা স্থানীয় অর্থনীতিকে আরও গতিশীল করবে।” অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ ফিতা কেটে এবং দোয়া-মোনাজাতের মাধ্যমে সাউথইস্ট ব্যাংকের গোয়ালন্দ বাজার এজেন্ট শাখার কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।
আরও খবর