কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা

লকডাউনে গ্রেপ্তার নেতা-কর্মীদের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছে যুবলীগ নেতা মোহন মিয়া

কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগে ডাকা গত বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ‘ঢাকা লকডাউন’ কর্মসূচিতে অংশ নিয়ে গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের পরিবারের দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন জামালপুরের ইসলামপুরের মো. মোহন মিয়া নামের আওয়ামী যুবলীগের এক নেতা। মোহন মিয়া ইসলামপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে আসীন। এ ছাড়া তিনি ইসলামপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। 

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল থেকে যুবলীগ নেতা মোহন মিয়ার দেওয়া ওই ঘোষণাটি বিভিন্ন ফেসবুক আইডিতে ছড়িয়ে পড়ে।

ফেসবুক ঘেঁটে দেখা গেছে, ইসলামপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোহন মিয়া তাঁর ফেসবুক আইডিতে লকডাউন কর্মসূচি সফল করতে একটি সাদা-কালো স্টিকার পোষ্ট করেছেন। এতে তিনি লিখেছেন, 'ঢাকায় লকডাউন কর্মসূচিতে গিয়ে ইসলামপুর উপজেলার কেউ যদি এরেস্ট হন। তাঁর পরিবারের দায়িত্ব আমি উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক নিবো, ইনশাআল্লাহ। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।'

ইসলামপুর থানা সূত্রে জানা যায়, শেখ হাসিনা সরকার পতনের আগের দিন ২০২৪ সালের ৪ আগষ্ট ইসলামপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলার এজাহার ও চার্জশিটভুক্ত আসামি মোহন মিয়া। এ ছাড়া তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার পতনের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে গত বছরের১৬ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার গোয়ালেরচর ইউনিয়নের সভারচর এলাকায় বিস্ফোরক দ্রব্য নিয়ে আওয়ামী লীগ নেতা-কর্মীদের বিক্ষোভ মিছিলের ঘটনায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক আইনে ইসলামপুর থানার মামলার এজাহারভুক্ত আসামি। 

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আ স ম আতিকুর রহমান বলেন, 'যুবলীগ নেতা মোহন মিয়া ফেসবুকে কী লিখে পোষ্ট করেছেন, সেটা নজরে পড়েনি। তবে তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তিনি গ্রেপ্তার এড়াতে আত্মগোপনে চলে গেছেন। তাঁকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত। 



আরও খবর