ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

মধুপুরে মনোনয়ন নিয়ে দফায় দফায় সংঘর্ষ, অগ্নিসংযোগে আহত ৩

দেশচিত্র

টাঙ্গাইল- (মধুপুর-ধনবাড়ী) আসনে মনোনয়ন ঘিরে আজ বুধবার সন্ধ্যায় মধুপুর পৌরশহরে বিএনপির দুই গ্রুপের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় দুইটি বেসরকারি ক্লিনিক ভাঙচুর একটি মটরসাইকেলে আগুন দেয়া হয়। সংঘর্ষে আহত হন তিন জন। জানা যায়, আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফকির মাহবুব আনাম স্বপন দলের প্রাথমিক মনোনয়ন পান। এরপর থেকেই বিএনপির অপর মনোনয়ন প্রত্যাশী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ আলীর গ্রুপ মনোনয়ন বাতিলের দাবিতে ধারাবাহিকভাবে কর্মসুচি পালন করে আসছে। আজ বুধবার বিকেলে মোহাম্মদ আলী গ্রুপের বিক্ষোভ সমাবেশ ছিল। বিকেল সোয়া চারটার দিকে বাসষ্ট্যান্ডে দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা শুরু হয়।

এসময় লাইফ কেয়ার হাসপাতাল এশিয়া হসপিটাল ভাঙ্গচুর হয়। বেশ কয়েকটি মোটরসাইকেল ভাংচুর অগ্নিসংযোগ করা হয়। শহরের দোকানপাট বন্ধ হয়ে যায়। সংঘর্ষের সময় মধুপুর ত্রিমোহনা হয়ে বৃহত্তর ময়মনসিংহে যাতায়াতকারি যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল কবীর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান পরিস্থিতি এখন  নিয়ন্ত্রণে রয়েছে।

Tag
আরও খবর