বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

ইউআইটিএসে মেধাবী শিক্ষার্থীদের রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি প্রদান

মোঃ শাফায়াত হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 20-11-2025 10:23:24 pm

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস) এর উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে শরৎকালীন সেমিস্টার ২০২৫ এর প্রতিটি বিভাগ থেকে বাছাই করে মেধাবী শিক্ষার্থীকে রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি প্রদান করা হয়। 

ইউআইটিএস এর বোর্ড অব ট্রাস্টিজ এবং পিএইচপি ফ্যামিলির চেয়ারম্যান, একুশে পদকপ্রাপ্ত আলহাজ্ব সুফি মোহাম্মদ মিজানুর রহমান-এর সহধর্মিণী ও বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত সদস্য মিসেস তাহমিনা রহমান-এর নামে গঠিত ‘রত্নগর্ভা তাহমিনা রহমান বৃত্তি তহবিল’ এর অধীনে প্রতি সেমিস্টারের ন্যায় এই সেমিস্টারেও আনুপাতিক হারে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের নয় জন, বিজনেস স্টাডিজ বিভাগের সাত জন, আইন বিভাগের চার জন, ইংরেজি বিভাগের চার জন, ফার্মেসি বিভাগের তিন জন, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের দুই জন এবং আইটি বিভাগের এক জনসহ মোট ত্রিশ জন মেধাবী শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আবু হাসান ভূঁইয়া। তিনি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, এই বৃত্তি তোমাদের অর্জন। তোমাদের দায়িত্ব এখন আরও বেশি। তোমাদের এই মেধা দেশ ও জাতির কল্যাণের জন্য কাজে লাগাবে, যেন এই বিশ্ববিদ্যালয়ের গৌরব ও দেশের মুখ উজ্জল হয়। মাননীয় উপাচার্য বৃত্তি প্রদানের জন্য বোর্ড অব ট্রাস্টিজের মাননীয় চেয়ারম্যান ও সম্মানিত সদস্যবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদেরকে শুভেচ্ছো জানান। 

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ কামরুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত এবং স্বাগত বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দীন আহমেদ। তিনি তাঁর বক্তব্যে এই বৃত্তির উদ্দেশ্য তুলে ধরেন। 

এসময় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. এম. রবিউল হোসেন, সায়েন্স অ্যান্ড ইজ্ঞিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ আশরাফুল ইসলাম, লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সস অনুষদের ডিন জনাব সৈয়দা আফসানা ফেরদৌসী, বিজনেস অনুষদের ডিন ড. ফারুক হোসেন, বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের বিভাগীয় প্রধান এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীসহ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ।

Tag
আরও খবর

6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

২০ ঘন্টা ১১ মিনিট আগে





6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

১ দিন ৭ ঘন্টা ৪ মিনিট আগে