ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ভুমিকম্পে কুবির ফয়জুন্নেছা হলে ফাটল, খসে পড়েছে আস্তরণ

ভূমিকম্পের কারণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) নবাব ফয়জুন্নেছা চৌধুরানী হলের নিচ তলার কর্ণারে ওয়াশরুমের দেয়ালে ফাটল ধরার ঘটনা ঘটেছে। 


শুক্রবার (২১ নভেম্বর) সকালে সংঘটিত ভূমিকম্পে হল ভবনের কয়েকটি অংশে ফাটল ধরে সিমেন্টের আস্তরণ নিছে পড়ে। তবে ঘটনাস্থলে কেউ আহত হয়নি বলে জানিয়েছেন হলের প্রাধ্যক্ষ ড. সুমাইয়া আফরিন সানি।


এর আগে এদিন সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ৫ দশমিক ৭ মাত্রার এই ভূমিকম্পে ঢাকার পাশাপাশি আশপাশের বিভিন্ন জেলাতেও শক্তিশালী কম্পন অনুভূত হয়, যা মুহূর্তেই সারাদেশে আতঙ্ক সৃষ্টি করে। ভূমিকম্পের সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন বাসা-বাড়ি থেকে মানুষজনকে রাস্তায় নেমে আসতে দেখা যায়।


নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আবাসিক শিক্ষার্থী তাসমিয়া ফারিন বলেন, ‘রুমে বিছানার ওপর বসে ছিলাম হঠাৎ কম্পন অনুভব হওয়ায় পাশের রুমমেটকে বললাম, “ভূমিকম্প হচ্ছে।” সে প্রথমে বিশ্বাস করল না। কিছুক্ষণ পর জোরে কম্পন শুরু হলো। তখন আশেপাশের কিছু জিনিস ভেঙে পড়ার মতো তীব্র শব্দ হতে লাগল। হলের যেই রুমে আমি থাকি সেটার পাশের ১০৩ নং রুমে পাশে ওয়াশরুমের অবস্থা দেখে আমি আরও ভয় পেয়ে যায়। সেখানে গিয়ে দেখি দেয়ালে বড় বড় ফাটল ধরে গেছে। আমার মনে হচ্ছে এটা অনেক ঝুকিপূর্ণ জায়গা যেখানে আমরা থাকছি। প্রশাসনের এই বিষয়ে জরুরি উদ্যেগ নেওয়া দরকার। জীবন ঝুঁকিতে রেখে থাকা অসম্ভব হবে।


নওয়াব ফয়জুন্নেছা চৌধুরানী হলের প্রাধ্যক্ষ ড. সুমাইয়া আফরিন সানি বলেন‚ ভূমিকম্প সারাদেশেই হয়েছে। আমি যেখানে থাকি আশেপাশের অনেক ভবনেরই পলেস্তরা খসে পড়েছে। ভূমিকম্পনের মাত্রাটা এবার একটু প্রকট ছিলো। অনেক জায়গায়ই ক্ষয়ক্ষতি হয়েছে৷ ফয়জুন্নেসায়ও হয়েছে, এগুলো আসলে প্রাকৃতি বিপর্যয়। এগুলো আকষ্মিক ঘটে, এগুলো নিয়ে বলার কিছু নাই। আসলে আমরা কেহই বাস্তবতার উর্ধ্বে না। এখন যদি বলা হয় এই ভবনগুলো চেইঞ্জ করে ওয়েল ফার্নিশড ভবন আনতে সেটা তো সম্ভব না। তাও প্রতিবছর আমরা চেষ্টা করি সংস্কার করার। তাছাড়া নতুন ক্যাম্পাস চালু করলে আর তেমন সমস্যা থাকবে না।

আরও খবর