দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার শেরপুরের ঝিনাইগাতীতে জাতীয় যুব দিবস উদযাপন ঝিনাইগাতীতে কারিতাস ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে জাতীয় যুব দিবস পালিত রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় যুব দিবস পালিত মাদক, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে রাজবাড়ীতে উঠান বৈঠক ও সমাবেশ উলিপুরে জাতীয় যুব দিবস পালিত জাতীয় যুব দিবস উপলক্ষে শান্তিগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা দক্ষ যুবশক্তির প্রত্যাশায় কুলিয়ারচরে জাতীয় যুব দিবস উদযাপিত সারাদেশে দ্বিতীয়! জাতীয় যুব পুরস্কার-২০২৬ অর্জন করলেন লালপুরের রায়হান

সৌদি রিয়াল ও মার্কিন ডলারসহ পাসপোর্ট যাত্রী আটক

Jakir Hossain ( Contributor )

প্রকাশের সময়: 21-11-2025 05:48:31 pm

আটক পাসপোর্ট যাত্রী, সৌদি রিয়াল ও মার্কিন ডলার

ভারত থেকে ফেরার পথে বাংলাদেশী শফিউল ইসলাম (৫৫) নামে এক পাসপোর্ট যাত্রীর নিকট থেকে ১০ হাজার ইউএস ডলার, ১লাখ ১০ হাজার সৌদি রিয়াল সহ আটক হয়েছে। যা বাংলাদেশী টাকায় ৪৮,১৯,৯৯৫ টাকা।

শুক্রবার (২১ নভেম্বর) সাড়ে ১০ টার সময় বেনাপোল আন্তর্জাতিক প্যাচেঞ্জার টার্মিনাল এর সামনে থেকে বর্ডারগার্ড বাংলাদেশ (বিজিবি) তাকে আটক করে।

আটককৃত শফিউল ঢাকার লালবাগ থানার সিরাজুল ইসলাম এর ছেলে। তার পাসপোর্ট নং বি -০০৭৪৫৬৬৩।

স্থানীয় মাসুদুর রহমান জানায় কাস্টমস স্কানিং পার হয়ে কি ভাবে এত বিদেশী টাকা নিয়ে বের হলো। তাহলে কি কাস্টমস এর যোগসাজসে সে পার হয়েছে।

বেনাপোল আন্তর্জাতিক চেকপোষ্ট বিজিবি ক্যাম্পের সুবেদার মিজানুর রহমান জানান, ভারত থেকে ওই যাত্রী বেনাপোল কাস্টমস পার হয়ে প্যাচেঞ্জার টার্মিনাল এর সামনে আসলে তাকে সন্দেহ বশত তল্লাশি করা হয়। এসময় তার কাছে ১০ হাজার আমেরিকান মার্কিন ডলার ১,১০,০০০ সৌদি রিয়াল উদ্ধার করা হয়। যা বাংলাদেশী টাকায় ৪৮,১৯,৯৯৫ টাকা।

আটককৃত শফিউল আলমকে ডলার ও রিয়াল সহ বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও খবর