দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২ জয়পুরহাটে ১ম কমিউনিটি পুলিশিং কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলা অনুষ্ঠিত সুন্দরগঞ্জে তিন ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক। সেনবাগ থানার ওসি দাওয়াত খাওয়ার ঘটনায় প্রত্যাহার কুতু্বদিয়ায় ১২ ঘন্টা পর বিদ্যুতের হাসি শীঘ্রয় শুরু হচ্ছে কুতু্বদিয়ায় টেকসই বেড়িবাঁধ নির্মাণ কাজ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ রামদী ইউনিয়ন শাখার পূর্ণাঙ্গ কমিটি গঠন দক্ষিণ ধুরুং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় সিরাজুল মোস্তফা চৌধুরী লালপুরে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু কুলিয়ারচরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দোকানে হামলা, ভাংচুর ও লুটপাট, আহত-২ মিরসরাইয়ে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গলে 'আশ শিফা হিজামা-পলিপাস এন্ড অর্গানিক শপ'-এর শুভ উদ্বোধন

ভুমিকম্প আতঙ্ক: জবিতে ২৭ নভেম্বর পর্যন্ত ক্লাস পরীক্ষা বন্ধ

জবি প্রতিনিধি, 


সাম্প্রতিক ভুমিকম্প আতঙ্কে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আগামী ২৭ নভেম্বর পর্যন্ত সকল ক্লাস-পরীক্ষা বন্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে অনলাইন ক্লাস।


রোববার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড মো শেখ গিয়াস উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেছেন।


রেজিস্ট্রার বলেন, সম্প্রতি রাজধানীতে ভুমিকম্প আতঙ্ক ছড়িয়ে পড়েছে। শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় আগামী ২৭ নভেম্বর পর্যন্ত সকল ক্লাস ও পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে।


তিনি আরও বলেন, আগামী ৪ ডিসেম্বর পর্যন্ত অনলাইনে ক্লাস হবে। এসময় সকল পরীক্ষা বন্ধ থাকবে। এসব অফিশিয়াল নোটিশে জানিয়ে দেওয়া হবে।


এর আগে, ভুমিকম্পের আতঙ্কে শিক্ষাথীদের নিরাপত্তার জন্য আজ রোববার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস পরীক্ষা স্থগিত ঘোষণা করে প্রশাসন।


প্রসঙ্গত, গত দুই দিন (শুক্রবার ও শনিবার) ঢাকা ও এর আশেপাশে ৪বার ভুমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার সকালে ৫.৭ মাত্রার ভুমিকম্পের উৎপত্তিস্থল ছিল নরসিংদীর ঘোড়াশাল। শনিবার ঢাকায় সকাল ও সন্ধ্যায় দুইবার ভুমিকম্পের মৃদু কম্পন অনুভূত হয়। এদিনের দুই কম্পনের ছিল কেন্দ্র ঢাকার বাড্ডা ও নরসিংদী। এদিকে এই মৃদু কম্পন থেকে বড় ভুমিকম্পের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

Tag
আরও খবর