বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

গোয়ালন্দে তারুণ্যের উৎসব উদযাপনে পিঠা উৎসব

গোয়ালন্দে তারুণ্যের উৎসব উদযাপনে পিঠা উৎসব রাজবাড়ীর গোয়ালন্দে তারুণ্যের উৎসব–২০২৫ উদযাপন উপলক্ষে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) গোয়ালন্দ উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা মাঠ প্রাঙ্গণে এ উৎসব ঘিরে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। উৎসবে নারী উদ্যোক্তারা নিজেদের হাতে তৈরি নানা ধরনের পিঠার পসরা সাজিয়ে বসেন। মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের তৈরি এসব পিঠার মধ্যে ছিল গ্রামবাংলার ঐতিহ্যবাহী সেমাই পিঠা, মালপোয়া, তালের কুমড়া পিঠা, পাকান পিঠা, হালুয়া পিঠা, পান পিঠা, পাটিশাপটা, তালের বড়া, চমচম পিঠা, দুধ পুলি, দুধ চিতইসহ বাহারি স্বাদের পিঠা। সকাল থেকেই স্টলগুলোতে ছিল পিঠাপ্রেমীদের ভিড়। পাশাপাশি ঘি, পায়েশ ও বিভিন্ন হস্তশিল্প প্রদর্শনীও আয়োজনকে আরও প্রাণবন্ত করে তোলে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পিঠা উৎসবের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু বক্কর, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) ফয়সাল জাহাঙ্গীর স্বপ্নীল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জয়ন্ত কুমার দাসসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং নারী উদ্যোক্তারা। গোয়ালন্দ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা খাতুন বলেন, “এ ধরনের আয়োজন নতুন নারী উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাদের তৈরি পণ্যের প্রচার–প্রচারণা বাড়ানোর মাধ্যমে অন্য নারীরাও উদ্যোক্তা হওয়ার অনুপ্রেরণা পাবেন।” উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাথী দাস বলেন, “তারুণ্যের শক্তি দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি। নারীরা এখন ঘরে বসে নেই; তারা অর্থনীতির চাকা এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। পিঠা উৎসব শুধু বিনোদন নয়, এটি নারীদের সৃজনশীলতা, দক্ষতা ও অর্থনৈতিক সম্ভাবনাকে তুলে ধরার একটি প্ল্যাটফর্ম। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।” এসময় প্রধান অতিথিসহ অন্যান্য কর্মকর্তারা স্টল পরিদর্শন করেন এবং শীতকালীন নানা স্বাদের পিঠা আস্বাদন করেন।