নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

ভয়াবহ জলবায়ু ঝুঁকিতে বাংলাদেশ: বিশ্বব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 25-11-2025 09:26:49 pm

বিশ্বব্যাংকের নতুন প্রতিবেদনে দক্ষিণ এশিয়াকে বিশ্বের সবচেয়ে জলবায়ু-ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে উল্লেখ করা হয়েছে। এ অঞ্চলেই সবচেয়ে ঝুকিতে রয়েছে বাংলাদেশ।


সোমবার (২৪ নভেম্বর) প্রকাশিত ‘বাংলাদেশ অ্যান্ড আদার সাউথ এশিয়ান কান্ট্রিজ ক্লাইমেট রেজিলিয়েন্স উইল বি প্রাইভেট সেক্টর লেড’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, ২০৩০ সাল নাগাদ দক্ষিণ এশিয়ার প্রায় ৯০ শতাংশ মানুষ চরম তাপপ্রবাহের ঝুঁকিতে পড়বে, এক-চতুর্থাংশের বেশি মানুষের জীবন গুরুতর বন্যার হুমকিতে থাকবে। বাংলাদেশের উপকূলীয় এলাকায় পানি ও মাটির লবণাক্ততা বৃদ্ধিতে কোটি মানুষের জীবিকা হুমকির মুখে।


প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জলবায়ু অভিযোজনের চাপ এখন সরাসরি পড়ছে পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানগুলোর ওপর। দক্ষিণ এশিয়ার তিন-চতুর্থাংশ পরিবার ও প্রতিষ্ঠান আগামী দশকে আবহাওয়াজনিত বড় ধাক্কার সম্মুখীন হবে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ২৫০ গ্রামের জরিপে দেখা গেছে, জলবায়ু সহনশীল অবকাঠামো এখানকার সবচেয়ে বড় অপূর্ণ চাহিদা। দীর্ঘমেয়াদে ৫৭ শতাংশ পরিবার জানিয়েছে, দুর্যোগ–সুরক্ষা অবকাঠামোর ঘাটতি তাদের প্রধান চ্যালেঞ্জ। আর ৫৬ শতাংশ পরিবার বলেছে, অভিযোজনের জন্য প্রয়োজনীয় আর্থিক সক্ষমতাই তাদের নেই।


বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান বিভাগের পরিচালক জ্যঁ পেসমে বলেন, 'বাংলাদেশের স্থিতিস্থাপকতা বারবার পরীক্ষিত হচ্ছে। অভিযোজন হচ্ছে, কিন্তু ঝুঁকি যেভাবে বাড়ছে, তাতে আরও বেশি করতে হবে। এই মুহূর্তে আগাম সতর্কীকরণ ব্যবস্থা, জলবায়ু-স্মার্ট কৃষি, অভিযোজন অর্থায়ন ও নগর বিনিয়োগ জোরদার করতে হবে।'


প্রতিবেদনে বেসরকারি খাতের ভূমিকার ওপর বিশেষ জোর দেওয়া হয়েছে । সরকারের বাজেট সীমিত থাকায় নীতিগত সহায়তা দিয়ে বেসরকারি বিনিয়োগকে উৎসাহিত করার তাগিদ দেওয়া হয়েছে। সঠিক নীতি ও সমন্বয় থাকলে জলবায়ু ক্ষতির এক-তৃতীয়াংশ এড়ানো সম্ভব।


বিশ্বব্যাংক জানিয়েছে, সাইক্লোন শেল্টার, বেড়িবাঁধ ও আগাম সতর্কীকরণে বাংলাদেশ ইতোমধ্যে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে। সরকার, বেসরকারি খাত ও কমিউনিটির সম্মিলিত উদ্যোগ আরও জোরদার হলে টেকসই জলবায়ু–স্মার্ট সমাধান দ্রুত ছড়িয়ে দেওয়া সম্ভব হবে।

আরও খবর




6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

৫ দিন ১৯ ঘন্টা ৪৯ মিনিট আগে