হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা যশোরে চিত্রনায়ক সালমান শাহ্‌র হত্যার বিচারের দাবিতে ভক্তদের মানববন্ধন সাতক্ষীরায় বিদ্যুতের তারে প্রাণ গেল ফেরিওয়ালার মগনামা ঘাটে সাগরে নিখোঁজ শামীমের মরদেহ উদ্ধার *কক্সবাজারে চাঞ্চল্যকর গুলিবর্ষণ করে ইকরাম হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার* কুড়িগ্রাম জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন: সভাপতি ছোলায়মান, সাধারণ সম্পাদক আবু তাহের শ্রীমঙ্গলে সাবেক অর্থমন্ত্রী এম সাইফুর রহমানের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ঈশ্বরগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কুলিয়ারচরে পল্লী বিদ্যুতের অভিযোগ কেন্দ্র উদ্ভোধন *টেকনাফে ৩ কেজি ক্রিস্টাল মেথ (আইস) মাদক উদ্ধার করেছে র‌্যাব-১৫* *উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে র‌্যাবের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ১ আরসা সদস্য গ্রেফতার* মধুপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৪৩৪ জন উপকারভোগীর মাঝে-শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ আদালতের ডিক্রির পর পীরগাছায় পাচুলিয়া ঈদগাহ মাঠের ১ একর ৪৮ শতক জমির সীমানা নির্ধারণ লাখাইয়ের বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, প্রতিবন্ধী স্বামীকে ছেড়ে,, স্ত্রী আটক। নাটোরের লালপুরে পদ্মা নদীতে ডুবে শিশুর মৃত্যু মিয়ানমারে পাচারকালে ৫৯৫ বস্তা সিমেন্টসহ ১২ জন হাতিয়া থেকে আটক কুলিয়ারচরে দুই কোটি টাকার সড়ক নির্মাণে অনিয়ম: কাজ শেষ হতেই ধসে পড়ল নবনির্মিত আরসিসি রাস্তা মধুপুরে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম মগনামা লঞ্চঘাট থেকে সাগরে পড়ে যুবক নিখোঁজ

পীরগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে প্রাণিসম্পদ প্রদর্শনী

প্রাণিসম্পদ প্রদর্শনী

“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি: প্রাণিসম্পদে হবে উন্নতি”-এই প্রতিপাদ্যে রংপুরের পীরগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) দিনব্যাপী পীরগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্ত্বরে নানা আয়োজনে এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এর আগে একটি র‌্যালী উপজেলা পরিষদ ”ত্ত্বর থেকে বের হয়ে মডেল স্কুলে গিয়ে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধন শেষে বিভিন্ন স্টল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. রাসেল।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: একরামুল হক মন্ডলের সভাপতিত্বে ও প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা: তৌহিদুল ইসলামের সঞ্চালনায় এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহীম মিয়া, থানা ওসি রোমেল বড়ুয়া, উপজেলা বিএনপি সভাপতি আমিনুল ইসলাম রাঙ্গা, প্রেসক্লাব সভাপতি তোজাম্মেল হক মুন্সী, এনসিপি নেতা আব্দুল গনি, উদ্যোক্তা শিরিনা, সাইফুল, ফজিলা ও শচীন চন্দ্র। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, খামারিসহ অনেকে।

প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের সহযোগিতায়, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে প্রত্যেক অংশগ্রহণকারী খামারিদের পুরস্কার তুলে দেন অতিথিরা।     

আরও খবর