বাস ভাড়া বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের মূলপর্ব শুরু আজ আজ বিশ্ব গন্ডার দিবস ১৯৮ কিলোমিটার বেগে ধেয়ে আসছে সুপার টাইফুন বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম নিউইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ‎মোংলা বন্দর ব্যবহারে পোশাক রপ্তানি সম্প্রসারণে বিকেএমইএ ও বন্দর কর্তৃপক্ষের উচ্চপর্যায়ের কৌশলগত বৈঠক ‎ ‎বহু প্রার্থীর ভিড়ে সততার ব্যাকগ্রাউন্ড: বহুলীতে কেন লাইমলাইটে এস. এম. রঞ্জু নাগেশ্বরীতে বিএনপির ৭ দিনের কর্মসূচি শুরু: প্রথম দিনে বিশাল বিক্ষোভ ও সমাবেশ কুলিয়ারচরের ইউএনও ইয়াসিন খন্দকারের সাংবাদিকদের সাথে বিদায়ী চা-চক্র অনুষ্ঠিত শ্রীমঙ্গলে সনাক-ইয়েস-এসিজি’র অভিজ্ঞতা বিনিময়: দুর্নীতিবাজদের সামাজিকভাবে বয়কটের আহ্বান কারিতাস সীডস কর্মসূচির এমএলই শিক্ষকদের শিখন সহভাগিতা পরিদর্শন আশাশুনি প্রেসক্লাবের ভবন নির্মাণে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে ---রবিউল বাশার এমপি রংপুর কারমাইকেল কলেজে নজরুল বর্ষ উদযাপন জয়পুরহাটের রায়কালীতে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন কাজী নাজমুছ সাদাত এডাব-নোয়াখালীতে ৩ দিনব্যাপী আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণের উদ্বোধন শ্রীমঙ্গলে আন্তর্জাতিক শান্তি দিবস উপলক্ষে র‍্যালি-মানববন্ধন বালিয়াডাঙ্গীতে মিড ডে মিলের দুধ পানে ৫০ শিক্ষার্থী অসুস্থ, হাসপাতালে ভর্তি সাতক্ষীরায় শ্যামনগরে এমপি গাজী নজরুলের ফাঁসির দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত ঈশ্বরগঞ্জে আন্তর্জাতিক শান্তি দিবস পালিত

গোয়ালন্দে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

গোয়ালন্দে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত


রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনায় মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাথী দাস এর সভাপতিত্বে সভায় বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


সভায় উপস্থিত ছিলেন—গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. শরিফুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আল মামুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ শাহাদাৎ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রায়হানুল হায়দার, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ারুল ইসলাম পাইলট, সমাজসেবা কর্মকর্তা রুহুল আমিন, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ রুবেলসহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা।


সভায় অক্টোবর ও নভেম্বর মাসের অপরাধের পরিসংখ্যান উপস্থাপন করা হয় এবং সাম্প্রতিক সময়ে কয়েকটি এলাকায় চুরি বেড়ে যাওয়ায় আইন-শৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হওয়ার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে নজরদারি বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করা হয়।


এ সময় ইউএনও সাথী দাস বলেন—

“গোয়ালন্দে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এখনো স্বাভাবিক রয়েছে। তবে চুরি ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে আরও শক্তিশালী নজরদারি চালানো হবে। পাশাপাশি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে অপরাধ দমন নিশ্চিত করতে পুরো উপজেলাকে সিসি ক্যামেরার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে সিসি ক্যামেরা স্থাপন ও যথাযথভাবে নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে। সমাজের শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সবার সহযোগিতা অত্যন্ত জরুরি।”


সভায় আরও জানানো হয়, গোয়ালন্দ উপজেলায় মাটিকাটা উৎসব এবং বিভিন্ন অনিয়ন্ত্রিত আয়োজন বন্ধে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে।


শেষে, সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও সুদৃঢ় রাখতে প্রশাসন, আইন-শৃঙ্খলা বাহিনী, শিক্ষা প্রতিষ্ঠান ও স্থানীয়দের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।