পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত। সাতক্ষীরায় ‎আশাশুনিতে ভাঙনের মুখে বেড়িবাঁধ : ‎হাজার বিঘার মৎস্যঘের ও ঘরবাড়ি নদীগর্ভে ক্ষয়ক্ষতির আশঙ্কা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন ইসলামপুর উপজেলা কৃষকদলের সভাপতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন ডেকে বিএনপির প্রতিবাদ মিরসরাইয়ে লায়ন্স ক্লাবের দিনব্যাপী সার্ভিস প্রোগ্রাম নিয়োগপত্র পাচ্ছেন প্রাথমিকের চাকরিবঞ্চিতরা দিনাজপুরে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ প্রতিযোগিতা ২০২৬ অনুষ্ঠিত নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন

হংকংয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৯৪

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 28-11-2025 08:02:27 pm

হংকংয়ে কয়েক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ৯৪ জনে পৌঁছেছে। গত বুধবারের অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও বহু মানুষ নিখোঁজ রয়েছে। 


দমকল কর্মীরা আজ শুক্রবার আবাসিক ওই বহুতল ভবনের শেষ ফ্ল্যাটগুলোতে নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছে। 


সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আটটি আবাসিক ভবনের ওই কমপ্লেক্সে আগুন লাগার ৩৬ ঘণ্টারও বেশি সময় পর চারটি ভবনের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। 


ওই কমপ্লেক্সে প্রায় ২ হাজার ইউনিট রয়েছে। 


খবর বার্তা সংস্থা এএফপি’র।


অগ্নিকাণ্ডের ফলে ৫০ জনেরও বেশি মানুষ এখনও হাসপাতালে ভর্তি রয়েছে। যার মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর ও ২৮ জনের অবস্থা আশঙ্কাজনক। 


বৃহস্পতিবার ভোর থেকে এখন পর্যন্ত অনেক লোক নিখোঁজ রয়েছে। যদিও এই নিখোঁজ লোকদের সঠিক সংখ্যা এখনও প্রকাশ করা হয়নি।


সুয়েন নামে এক ব্যক্তি বলেন, ভয়াবহ এই আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ছিল। আমি দেখলাম, পানি দিয়ে কয়েকটি ভবনকে আগুনের কবল থেকে বাঁচানোর চেষ্টা করা হচ্ছে। 


তিনি আরো বলেন, তখন আমার কাছে মনে হচ্ছিল যে এই কাজটি ‘খুবই ধীর গতিতে’ চলছে।


শুক্রবার ঘটনাস্থলে থাকা এএফপি’র একজন প্রতিবেদক বলেন, ওয়াং ফুক কোর্টে আগুনের তীব্রতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তবে ভবনের ভেতর থেকে এখনও মাঝে মাঝে স্ফুলিঙ্গ ও ঘন ধোঁয়া বের হচ্ছে।


কর্তৃপক্ষ আগুনের সূত্রপাতের কারণ অনুসন্ধান শুরু করেছে। বড় সংস্কারের অংশ হিসেবে ভবনগুলোর চারপাশে থাকা বাঁশের মাচা ও প্লাস্টিকের জালের বিষয়টিও তদন্তে খতিয়ে দেখা হচ্ছে।


হংকংয়ের দুর্নীতি দমন সংস্থা বৃহস্পতিবার জানিয়েছে, তারা কমপ্লেক্সের সংস্কার কাজের তদন্ত শুরু করেছে। 


এদিকে, পুলিশ জানিয়েছে যে তারা অগ্নিকাণ্ডের স্থানে অবহেলার সঙ্গে ফোম প্যাকেজিং ফেলে দেওয়ার সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে।

আরও খবর




6ab207425554b-220926104242.webp
বিশ্ববাজারেও বাড়ল তেলের দাম

৬ দিন ৮ ঘন্টা ২৭ মিনিট আগে