বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য

সৎ সংঘ ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠা পরিচালক খায়রুজ্জামান আকাশের অনবদ্য মানবসেবা

মাগুরা জেলার শালিখা উপজেলার হরিশপুর গ্রামের তরুণ সমাজসেবক খায়রুজ্জামান আকাশ বর্তমানে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছেন। তিনি প্রতিষ্ঠা করেছেন “সৎ সংঘ ব্লাড ব্যাংক”, যা এখন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম নির্ভরযোগ্য স্বেচ্ছাসেবী রক্তদাতা প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত।মানবতার টানে কাজ করার প্রবল ইচ্ছা থেকেই আকাশের এই উদ্যোগ। তার স্বপ্ন— “একজন রোগী যেন শুধু রক্তের অভাবে জীবন না হারায়।” এই লক্ষ্যকে সামনে রেখে তিনি এলাকার তরুণদের একত্রিত করে গড়ে তুলেছেন এই ব্লাড ব্যাংক। বর্তমানে প্রতিষ্ঠানের মাধ্যমে শত শত রোগী বিনামূল্যে রক্ত পেয়েছেন, আর অসংখ্য অসহায় পরিবার পেয়েছে বাঁচার সুযোগ।“সৎ সংঘ ব্লাড ব্যাংক”-এর অধীনে এখন নিয়মিত রক্তদাতা এবং জরুরি স্বেচ্ছাসেবকদের একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে উঠেছে। আকাশের নেতৃত্বে প্রতিদিনই অনলাইনে ও অফলাইনে রক্তদাতা সংগ্রহ, ক্যাম্পেইন এবং সচেতনতামূলক কার্যক্রম চলছে।মানুষের দোরগোড়ায় মানবতার হাত বাড়াতে আকাশের নিরলস পরিশ্রম তাঁকে আজ স্থানীয়ভাবে “মানবতার ফেরিওয়ালা” হিসেবে পরিচিত করেছে। ধনী-গরিব নির্বিশেষে যে কোনো বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো— এটাই তার কাজের মূল দর্শন।

খায়রুজ্জামান আকাশ বলেন“রক্তের অভাবে কোনো মানুষ যেন মৃত্যুর মুখে না পড়ে— এটাই আমার স্বপ্ন। মানুষের ভালোবাসা আর স্বেচ্ছাসেবকদের সহযোগিতাই আমাকে এগিয়ে যেতে শক্তি দেয়।”সৎ সংঘ ব্লাড ব্যাংকের মাধ্যমে শুধু রক্তদানই নয়, রক্তদানে তরুণ সমাজকে উদ্বুদ্ধ করা, সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধি, মানবিক মূল্যবোধ জাগ্রত করার মতো গুরুত্বপূর্ণ পরিবর্তনও ঘটছে।মানুষের জন্য নিবেদিতপ্রাণ এ তরুণের উদ্যোগ মাগুরা জেলার গণ্ডি ছাড়িয়ে এখন সারাদেশে অনুকরণীয় হয়ে উঠেছে। খায়রুজ্জামান আকাশ ও সৎ সংঘ ব্লাড ব্যাংকের এই মানবসেবামূলক যাত্রা আরও শক্তিশালী হোক— এটাই সকলের প্রত্যাশা।