আশাশুনির নাকতাড়া কমিউনিটি ক্লিনিক ভবনের নাজুক অবস্থায় জীবন শংসয় বাঘায় দু'টি পিস্তল, ম্যাগাজিন ও তাজা গুলিসহ এক নারী আটক শ্যামনগর ভয়েস অব সিটিজেন্স কমিটির অর্ধ-বার্ষিক সভা লাখাইয়ে মাদকবিরোধী পৃথক অভিযানে ৯০পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। ১০ দিনেও খোঁজ মেলেনি ফোরকানের ‎যান্ত্রিক ত্রুটির জেরে রামপাল বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অর্ধেকে জাতীয় গ্রিডে বড় ধরনের সংকটের শঙ্কা ‎ প্রাণবৈচিত্র্য সমৃদ্ধ কৃষি খামার গড়ে তুলেছেন উপকূলের চন্দনা রানী সাতক্ষীরা বিচার বিভাগের সমস্যা দ্রুতই সমাধান হবে: আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ২য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন বর্ণাঢ্য আয়োজনে কুষ্টিয়া কালিশংকরপুর হাইফ্লায়া পিজন ক্লাবের নতুন কমিটি গঠন বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল পীরগাছায় SNK DREAM Foundation-এর উদ্যোগে জার্সি ও ফুটবল বিতরণ যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ

বিপিএলে প্রথম জয়ের স্বাদ পেলো কুমিল্লা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-01-2023 01:40:45 am

অবশেষে বিপিএলে জয়ের দেখা পেলো বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লা। রোববার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৬ উইকেটে হারিয়েছে ইমরুল কায়েসের দল। আগে ব্যাট করে তাদের সামনে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রানের লক্ষ্য দেয় স্বাগতিকরা। 


জবাব দিতে নেমে ১৫ বল আগেই জয় পেয়ে যায় কুমিল্লা। টানা তিন হারের পর এবারের আসরে প্রথম জয় পেলো তারা। অন্যদিকে পাঁচ ম্যাচের তিনটিতেই হেরেছে চট্টগ্রাম।  


টস জিতে ব্যাট করতে নেমে দুই রান তুলতেই ওপেনার উসমান খানের উইকেট হারায় চট্টগ্রাম। ৫ বল খেলে শূন্য রানে সাজঘরে ফেরত যান তিনি। এরপর ম্যাক্স ও'দউদ (২৪) ও আফিফ হোসেনের ৪৩ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় দলটি। কিন্তু ২১ বলে ২৯ রান করা আফিফ বিদায় নিতেই ধস নামে তাদের ব্যাটিং অর্ডারে। ধারাবাহিকভাবে উইকেট হারাতে থাকে তারা।


৪৫ রানে দ্বিতীয় উইকেট হারানো চট্টগ্রাম ৯৮ রান তুলতে হারায় সপ্তম উইকেট। ধ্বংসস্তূপের মাঝে প্রায় একাই লড়াই চালিয়ে যান শুভাগত। শেষ পর্যন্ত ২৩ বলে ৩৭ রান নিয়ে অপরাজিত থাকেন চট্টগ্রামের অধিনায়ক। এছাড়া শেষদিকে ৮ বলে ১৩ রান করেন মেহেদী হাসান রানা। বল হাতে ২টি করে উইকেট নেন তানভীর ইসলাম, মোসাদ্দেক হোসেন ও খুশদীল শাহ। বাকি উইকেট মুকিদুল ইসলামের।


জবাব দিতে নেমে কুমিল্লাকে ঝড়ো শুরু এনে দেন লিটন দাস। প্রথম ওভারেই ১২ রান তুলেন তিনি। ৫ ওভার শেষে ৫৫ রান তুলে কুমিল্লা। এর মধ্যে ৪০ রানই আসে লিটনের ব্যাট থেকে। পাওয়ার-প্লের শেষ ওভারে মৃত্যুঞ্জয়ের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরত যান লিটন। ৩ ছক্কা ও ৪ চারে ২২ বলে ৪০ রান আসে তার ব্যাটে।  


মালিন্দা পুষ্পাকুমারার করা দশম ওভারে এসে চার বলের ব্যবধানে দুই উইকেট হারিয়ে ফেলে কুমিল্লা। ১৩ বলে ১৫ রান করে ইমরুল কায়েস ও কোনো রান করার আগেই সাজঘরে ফেরত যান জনাথন চার্লস। দলকে বাকি পথ টেনে নেন ইনিংস উদ্বোধনে নামা মোহাম্মদ রিজওয়ান।  


পাকিস্তানের এই ব্যাটার দলকে জিতিয়ে মাঠ ছাড়ার আগে ৪ চারে ৩৫ বলে করেন ৩৭ রান। মাঝে ২ ছক্কায় ২৩ বলে ২২ রান করেন জাকের আলি অনিক।  

আরও খবর





6a68d6f51ca4c-280726102109.webp
বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব

৪৭ দিন ৮ ঘন্টা ৩৮ মিনিট আগে