বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত গণতন্ত্র চর্চার মাধ্যমে গড়ে ওঠে: রাষ্ট্রপতি সিটি করপোরেশন-জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী আদমদীঘিতে বারান্দায় পড়েছিল বাবুর্চির মরদেহ, উদ্ধার করল পুলিশ শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ : ইরান ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে পরিবেশ ক্ষতিকর আকাশমনি ও ইউকিলিপটাস গাছ। মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সাস্টে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি পীরগাছায় চৌধুরাণী ফাতেহিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় নবীন বরণ ও দোয়া অনুষ্ঠিত খামার লুটের ঘটনায় জেলহাজতে আসামি নওগাঁয় মাদক, বাল্যবিবাহ ও সাইবার ক্রাইম প্রতিরোধে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা চিকিৎসায় সর্বস্বান্ত বাবা, মেধাবী নিঝুমকে বাঁচাতে প্রয়োজন ৫০ লাখ টাকা কোম্পানীগঞ্জে সড়ক সংস্কারের ট্রাকের ধাক্কায় বৃদ্ধা নারীর মৃ-ত্যু নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭০ সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিতে পিছু হটল সন্দেহভাজনরা সৌদিতে বিদ্যুৎকেন্দ্রে হুথি হামলার নিন্দা বাংলাদেশের মেসির বিদায়ী ম্যাচের আগে আর্জেন্টিনার বড় জয়

"জাতীয় শোক দিবসে পাবিপ্রবি'তে বিভিন্ন কর্মসূচি পালিত"


জাতীয় শোক দিবস পালিত হয়েছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। ১৯৭৫ সালের ১৫ আগস্টের সকল শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ।

সোমবার ১৫ আগস্ট সকাল আট টায় বিশ্ববিদ্যালয়ের জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়। সকাল সাড়ে নয়টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে শোক র‌্যালী বের হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে জনক জ্যোতির্ময়ে গিয়ে র‍্যালী শেষ হয়। এ সময়ে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. হাফিজা খাতুন, উপ-উপাচার্য অধ্যাপক ড. এস এম মোস্তফা কামাল খান, রেজিস্ট্রার বিজন কুমার ব্রহ্ম এবং প্রক্টর মোঃ কামাল হোসাইন-সহ শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা- কর্মচারি বৃন্দ। র‍্যালী শেষে জনক জ্যোতির্ময় এ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ সকল শহিদদের স্মৃতির প্রতি পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এরপর আরো শ্রদ্ধা জানান বিভিন্ন অনুষদের ডিন, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, বঙ্গবন্ধু পরিষদ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল প্রশাসন, শেখ হাসিনা হল প্রশাসন, প্রক্টর অফিস, ছাত্র উপদেষ্টা পরিচালক, পরিবহন পুল, কর্মচারী সমিতিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন।

এক মিনিট নিরবতা পালন করা হয়। শ্রদ্ধা অর্পন শেষে বিশ্ববিদ্যালয়ের প্রধানফটকে পাবিপ্রবি শাখা ছাত্রলীগের পক্ষ থেকে খাবার বিতরণ কর্মসূচি পালন করা হয়। উল্লেখ্য, বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আরও খবর