ববিতে শহীদ হাদি স্মারক আন্তঃবিভাগ বিতর্ক উৎসব শুরু ৩০ জানুয়ারি হাতিয়ায় অস্ত্র দিয়ে ছাত্রকে ফাঁসানোর অভিযোগে বিক্ষোভ ত্রয়োদশ সংসদ নির্বাচন: দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বিজিবির ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি, মোতায়েন হচ্ছে ২০৯ প্লাটুন সদস্য জাতীয় শিক্ষা সপ্তাহে জেলা সেরা চৌমুহনী ডিগ্রি মাদ্রাসা সাতক্ষীরায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মোবাইল ব্যবসায়ীর গ্রেপ্তারের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন আশাশুনিতে মৎস্য ঘেরে ডাকাতি থানায় এজাহার দাখিল কুড়িগ্রাম জেলার শ্রেষ্ঠ কলেজ উলিপুর সরকারি কলেজ শ্রেষ্ঠ শিক্ষক ড. সফিকুল ইসলাম গোপন তথ্যের ভিত্তিতে লোহাগাড়ায় অভিযান, অস্ত্র সহ সন্ত্রাসী রিপাত গ্রেফতার। লোহাগাড়ায় পাহাড় ও টপসয়েল কাটা থামবে কবে? ধ্বংসের মুখে ফসলি জমি, হুমকিতে কৃষি ও পরিবেশ। অটো রাইস মিল বন্ধের দাবিতে মাহমুদপুরে আন্দোলন আমার কোনো গ্রুপ নাই, আমি গ্রুপ করার জন্য আসিনি — বিএনপি প্রার্থী আব্দুল বারী শিবচরে গৃহবধূকে জবাই করে হত্যার অভিযোগ, স্বামীর স্বীকারোক্তি ঘিরে রহস্য গণভোট নিয়ে সপ্তাহব্যাপী প্রচারণায় জেলায় জেলায় যাচ্ছেন উপদেষ্টারা জমির মালিককে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি ঝিনাইগাতীতে গণভোট বিষয়ে লিফলেট বিতরণ করেন এসিল্যান্ড ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ অধ্যাদেশের দাবিতে সায়েন্সল্যাব টেকনিক্যাল মোড় অবরোধ, চরম যানজট ববিতে ১ম বর্ষের নবীন বরণে সকল বর্ষের পরীক্ষা স্থগিত; ক্ষুব্ধ শিক্ষার্থীরা ‎মোংলায় বন্দর শ্রমিকদের মজুরি ২৬ শতাংশ বৃদ্ধি ‎১৮ দফা দাবি নিষ্পত্তি ‎মোংলা বন্দরে ভারত থেকে এলো ৫ হাজার টন চাল

সংবাদ প্রকাশে নির্ভীক কুবি সাংবাদিক সমিতির এক যুগ

ছবি:কুবিসাস


তথ্যের দুনিয়ায় আজ দ্রুততা আর নির্ভরযোগ্যতাই সবচেয়ে বড় শক্তি। তাই পেশা হিসেবে সাংবাদিকতা সবসময়ই থাকে আলোচনার কেন্দ্রে। প্রয়োজনীয়তার তাগিদে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতেও সাংবাদিকতা চর্চার ইতিহাস বেশ পুরনো। ক্যাম্পাস সাংবাদিকতা চর্চার জন্য গড়ে উঠেছে ক্যাম্পাসভিত্তিক অনেক সংগঠনও। নানা অনিয়ম, দূর্নীতি এবং বিশ্ববিদ্যালয়ের সুনাম বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন সফলতা এবং অর্জনকে দেশের মানুষের নিকট তুলে ধরার প্রত্যয়ে এসব সংগঠন কর্তৃক শিক্ষার্থীরা হাতে কলমে সংবাদ তৈরির প্রাথমিক জ্ঞান আর দক্ষতাও অর্জন করে।


ক্যাম্পাসের দুর্নীতি, অনিয়ম, অন্যায় আর অন্ধকার দিকগুলো আলোর মুখ দেখায় যেসব সাহসী তরুণ, তারাই ক্যাম্পাস সাংবাদিক। তেমনি এক ক্যাম্পাস সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)।


ক্যাম্পাসের সকলের অধিকার, সমস্যা ও সফলতাকে দৃশ্যমান করতে এবং শিক্ষার্থীদের কণ্ঠস্বরকে সামনে আনার লক্ষ্যে “সত্য ও ন্যায়ের পথে অবিচল” এই মূলমন্ত্রকে ধারণ করে ২০১৩ সালের ৬ ডিসেম্বর কুবিসাসের আনুষ্ঠানিক পথচলা শুরু হয়। নানা বাধা-বিপত্তির মধ্য দিয়ে এগিয়ে যাওয়া বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সর্বস্তরের শিক্ষার্থীর আস্থায় কুবিসাস এক যুগে পদার্পণ করেছে।


বর্তমানে সংগঠনটিতে প্রায় চল্লিশোর্ধ সংবাদকর্মী বিভিন্ন জাতীয়, টিভি চ্যানেল, আঞ্চলিক ও অনলাইন পত্রিকায় কাজ করছেন এবং নিজেদের সফলতার স্বাক্ষর রেখে যাচ্ছেন। কুবিসাসের সদস্যবৃন্দ সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ সংগ্রহে সর্বদা সোচ্চার এবং বিশ্ববিদ্যালয়ের সংবাদ সবার আগে পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করে থাকেন।


ক্যাম্পাস সাংবাদিকতায় সত্য সংবাদ প্রকাশের ফলে সাংবাদিকরা নানাবিধ সমস্যার সম্মুখীন হওয়া সত্ত্বেও চাপসৃষ্টিকারী গোষ্ঠী তাদের পেশাদারিত্বের জায়গা থেকে বিচ্যুত করতে পারে না। যার ফলে প্রশাসনিক নানা জটিলতাকে উপেক্ষা করে “সত্য ও ন্যায়ের পথে অবিচল” সংগঠনটি কাজ করে। একই সঙ্গে পড়াশোনা করা, সাংবাদিকতা করা, সংগঠন পরিচালনা করা এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় সমন্বয় করা সাংবাদিকদের জন্য দৈনন্দিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়।


বিভিন্ন সময়ে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের আন্দোলন থেকে শুরু করে শিক্ষার্থীদের যৌক্তিক দাবী পূরণের ক্ষেত্রে কুবিসাস নিরলস ও নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের একমাত্র বস্তুনিষ্ঠ সাংবাদিক সংগঠন হিসেবে।


অবস্থানগত কারণে অনেক চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে কুবিসাসের সাংবাদিকরা কাজ করে থাকেন। একজন ক্যাম্পাস প্রতিনিধি যে ক্যাম্পাসের ভালো-মন্দ নিয়ে সংবাদ প্রকাশ করেন, তিনি নিজেই সেই ক্যাম্পাসে থাকেন। ফলে অপরাধ সংশ্লিষ্ট প্রতিবেদনগুলো তাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এই কারণে মাঝেমধ্যে ক্যাম্পাস সাংবাদিকতার পরিবেশ বিপন্ন হয়ে পড়ে।


বিশ্ববিদ্যালয়ের কিছু প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীরা তাদের দুর্বলতা ও ত্রুটিগুলো আড়াল রাখতে সর্বদা সচেষ্ট থাকেন। একইভাবে তারা চায় অনিয়ম দেশের মানুষের চোখে না আসে। এসব অনিয়ম ও অরাজকতার মধ্যেও কুবিসাসের সদস্যরা সাহসের সঙ্গে দায়িত্ব পালন করেন। ভয়, হুমকি, চাপ, নির্যাতন ও হামলার শঙ্কা উপেক্ষা করে তারা সত্যের সঙ্গে থাকেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয় প্রশাসনের অপ্রকাশিত হয়রানি এবং ছাত্রত্ব হারানোর ভয় সত্ত্বেও তাদের সাংবাদিকতা সচল থাকে, যা ক্যাম্পাসের স্বচ্ছতা ও ন্যায্যতার জন্য অপরিহার্য।


জুলাই আন্দোলনের সময়ও সমগ্রদেশ তথা কুমিল্লা বিশ্ববিদ্যালয়জুড়ে উত্তেজনা ও অস্থির পরিস্থিতির মধ্যেও নির্ভীকভাবে দায়িত্ব পালন করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)।আন্দোলনের প্রতিটি ধাপ তারা সঠিক তথ্যের ভিত্তিতে পাঠকের কাছে তুলে ধরে।ঝুঁকি, চাপ ও হুমকি উপেক্ষা করে তারা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে শিক্ষার্থীদের অধিকার আদায়ের সংগ্রামকে আরও দৃঢ় করে। গুজব ও বিভ্রান্তির সময়েও কুবিসাসের তাৎক্ষণিক প্রতিবেদন আন্দোলনকে সঠিক পথে পরিচালিত করতে সহায়ক ভূমিকা পালন করেছে।


৩১ জুলাই ২০২৩ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠানে কুবির সাবেক উপাচার্য অধ্যাপক ড. এএফএম আবদুল মঈন দুর্নীতির বিষয়ে বিতর্কিত মন্তব্য করেন। তিনি বলেন, ‘দেশে দুর্নীতি হচ্ছে বলেই উন্নতি হচ্ছে।’ উপাচার্যের এমন বক্তব্য সংবাদে তুলে ধরায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়  সাংবাদিক সমিতির অর্থ সম্পাদক রুদ্র ইকবালকে  বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এইসব উদ্দেশ্য প্রনোদিত বিষয়াবলী উপেক্ষা করে কুবিসাসের সদস্যরা 'সত্য ও ন্যায়ের পথে অবিচল' থেকে কাজ করে যাচ্ছে। 


এই ক্যাম্পাস সাংবাদিকদের রয়েছে একটি স্বতন্ত্র লক্ষ্য ও স্বপ্ন। সুন্দর শিক্ষাঙ্গন, শিক্ষার সুষ্ঠু পরিবেশ, নিরাপদ পরিবেষ্টনী গড়ে তোলার জন্য আপ্রাণ কাজ করে যাচ্ছে সাংবাদিক সমিতির প্রতিটি কর্মী। সবসময় সকল অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

আরও খবর