বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

ইউআইটিএস আইকিউএসি ইনোভেশন হাব ও আইডিয়া প্রজেক্টের সমঝোতা স্মারক স্বাক্ষর

মোঃ শাফায়াত হোসেন - প্রতিনিধি

প্রকাশের সময়: 07-12-2025 02:13:23 pm

ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস ( ইউআইটিএস) এর ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাশিউরেন্স সেল (আইকিউএসসি) ইনোভেশন হাব (আইহাব) এবং বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (BCC)-এর ইনোভেশন ডিজাইন অ্যান্ড এন্ট্রাপ্রেনারশিপ একাডেমি (আইডিয়া ) প্রজেক্ট, আইসিটি বিভাগ, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে প্রারম্ভিক পর্যায়ের স্টার্টআপ উন্নয়ন এবং একটি টেকসই উদ্যোক্তা ইকোসিস্টেম গড়ে তোলার লক্ষ্যে যৌথভাবে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষর করেছে। 

আজ রবিবার (৭ ডিসেম্বর) আইসিটি বিভাগে এই স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন ইউআইটিএস-এর ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. আবু হাসান ভূঁইয়া এবং আইডিয়া প্রজেক্টের প্রজেক্ট ডিরেক্টর (যুগ্ম সচিব)  মুর্তুজা জুলকার নাঈন নোমান। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপসচিব ও ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর মোহাম্মদ আমিনুল ইসলাম খান এবং আইডিয়া প্রজেক্টের অপারেশনস টিম লিড সিদ্ধার্থ গোস্বামী। ইউআইটিএস-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ প্রফেসর ড. সিরাজ উদ্দিন আহমেদ, রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান এবং আইকিউএসসি পরিচালক ও ইউআইটিএস ইনোভেশন হাব (আইহাব ) এর ফোকাল পয়েন্ট ইঞ্জিনিয়ার মো. সাফায়েত হোসেন ।

চুক্তির মাধ্যমে আগামী এক বছরে  কার্যক্রম, প্রশিক্ষণ, গবেষণা, গ্রান্ট, সক্ষমতা বৃদ্ধি এবং স্টার্টআপ সহায়তা সেবাসহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়নের জন্য একটি সুস্পষ্ট কাঠামো নির্ধারণ করা হয়েছে। এই সহযোগিতার আওতায় আইডিয়া প্রজেক্ট এবং ইউআইটিএস আইকিউএসসি ইনোভেশন হাব যৌথভাবে স্টার্টআপ বুটক্যাম্প, প্রশিক্ষণ কর্মশালা এবং সেমিনার আয়োজন করবে, যা উদীয়মান উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে সহায়তা করবে। ইউআইটিএস আইকিউএসসি  আইহাব -এ ইনকিউবেটেড স্টার্টআপগুলো আইডিয়া প্রজেক্টের প্রি-সিড গ্রান্ট প্রোগ্রাম, কো-ওয়ার্কিং স্পেস, আইনি ও জনসংযোগ সহায়তা এবং ফ্যাব ল্যাবের উন্নত প্রোটোটাইপিং সুবিধা ব্যবহারের ক্ষেত্রে অগ্রাধিকার সুবিধা পাবে। পাশাপাশি, উভয় প্রতিষ্ঠান জাতীয় পর্যায়ে আইডিয়া একাডেমিক প্রোগ্রাম, ফাউন্ডার মেন্টরশিপ সেশন এবং শিল্পখাতভিত্তিক নেটওয়ার্কিং ইভেন্ট আয়োজন করবে, যা দেশের স্টার্টআপ ইকোসিস্টেমে অংশীদারিত্ব আরও সুদৃঢ় করবে। এই কৌশলগত সহযোগিতা বাংলাদেশ সরকারের উদ্ভাবন-নির্ভর প্রবৃদ্ধি ত্বরান্বিত করার জাতীয় অগ্রাধিকারকে প্রতিফলিত করে এবং একাডেমিয়া-ইন্ডাস্ট্রি-গভর্নমেন্ট সহযোগিতার গুরুত্ব বাড়ার প্রমাণ হিসেবে বিবেচিত হচ্ছে।

ইউআইটিএস এবং আইডিয়া প্রজেক্ট উভয়ই আশা প্রকাশ করেছে যে এই উদ্যোগ উদীয়মান উদ্যোক্তাদের ক্ষমতায়ন করবে এবং শিক্ষার্থী ও প্রাক্তন শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর নতুন প্রজন্মের উদ্যোগ গড়ে তুলতে অনুপ্রাণিত করবে।

Tag
আরও খবর

6aad3319a9398-180926064825.webp
হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার

২০ ঘন্টা ১১ মিনিট আগে





6aac9a08a0011-180926075520.webp
বিচার প্রশাসনে বড়সড় ওলটপালট

১ দিন ৭ ঘন্টা ৪ মিনিট আগে