আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার মাভাবিপ্রবি জামালপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি নাফিজ ও সম্পাদক সিয়াম ‎মোংলায় বিশাল পলিথিন সিন্ডিকেটের সন্ধান: ৩ হাজার কেজি জব্দ, ব্যবসায়ীর জরিমানা ‎ পীরগাছায় কৃষি কর্মকর্তার সঙ্গে কৃষকদলের মতবিনিময় পবিপ্রবি ছাত্রদলের উদ্যোগ, প্লাস্টিকের বোতল দিলেই গাছ নোয়াখালীতে ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার চৌদ্দগ্রামে দুর্যোগ প্রশমন দিবস: র‍্যালি, আলোচনা ও মহড়া অনুষ্ঠিত ঝিনাইগাতীতে দলিল লেখক সমিতির ১১ সদস্যের নতুন আহ্বায়ক কমিটি গঠন লালপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত অটোরিকশার গ্যারেজে ইয়াবা ও আগ্নেয়াস্ত্র, গ্রেপ্তার ৩ ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসন ও করিতাসের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন ঝিনাইগাতীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন মঞ্জুয়ারা খাতুন হত্যা মামলা তদন্তে পিবিআই, যুবদল নেতাসহ ১১ জন আসামি, বাদী-বিবাদী পক্ষের পাল্টাপাল্টি অভিযোগ

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ফের সংঘাত

আন্তর্জাতিক ডেস্ক - প্রতিনিধি

প্রকাশের সময়: 08-12-2025 10:33:13 am

দক্ষিণপূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশ থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে সীমান্ত সংঘাত আবারও উস্কে উঠেছে। রোববার কম্বোডিয়ার সীমান্তবর্তী থাই প্রদেশ সি সা কেত-এ দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গুলি বিনিময় হয়েছে। এই ঘটনায় অন্তত ২ জন থাই সেনা আহত হয়েছেন।


থাই সেনাবাহিনীর বিবৃতিতে জানানো হয়েছে, রোববার স্থানীয় সময় দুপুর ২টা ১৫মিনিটে সি সা কেত প্রদেশের সীমান্ত লক্ষ্য করে গুলি ছোড়ে কম্বোডীয় সেনাবাহিনী। জবাবে পাল্টা গুলি চালায় থাই সেনাবাহিনী। প্রায় ৩৫ মিনিট স্থায়ী হওয়া এই সংঘর্ষে দুই থাই সেনার একজন পায়ে এবং অপরজন বুকে আঘাত পেয়েছেন।


সংঘর্ষ শুরুর কিছুক্ষণ আগেই গতকাল রোববার জাতিসংঘে কম্বোডিয়ার বিরুদ্ধে থাইল্যান্ড অভিযোগ জানায় যে কম্বোডিয়া সীমান্ত এলাকায় থাই ভূখণ্ডে গোপনে ল্যান্ডমাইন পেতেছে। ল্যান্ডমাইন বিস্ফোরণে থাই ও চীনা নাগরিক আহত হওয়ার ঘটনাও ঘটেছে।


সংঘাত থামার পর পরই থাইল্যান্ডের সামরিক বাহিনী এবং সীমান্তরক্ষীরা কম্বোডিয়ার সীমান্তবর্তী চারটি থাই প্রদেশ—বুরি রাম, সুরিন, সি সা কেত এবং উবন রাতচাথানি থেকে কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।


সীমান্ত নিয়ে বিবাদের জেরে গত জুলাই মাসে ১৫ বছরের যুদ্ধবিরতি ভেঙে সংঘাত শুরু হয়েছিল, যা ৫ দিন ধরে চলেছিল। সেসময় দু'দেশের ৩২ জন নাগরিক নিহত এবং ৩০ জন আহত হয়েছিলেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় তখন যুদ্ধবিরতি শুরু হয়েছিল।

আরও খবর





6ac5b73ac7a7e-071026090634.webp
পদার্থে নোবেল পেলেন ফ্রান্সিস হেলজেন

৬ দিন ২১ ঘন্টা ৪৪ মিনিট আগে