মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা শ্যামনগরে সুন্দরবন সুরক্ষার অঙ্গীকার দোহাজারীতে ট্রেনের ধাক্কায় নিহত ২, আহত ২

পবিপ্রবিতে বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াড সিজন ৪-এর রেজিস্ট্রেশন ক্যাম্পেইনে শিক্ষার্থীদের উচ্ছ্বাস


পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) ক্যাম্পাসে বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াড সিজন ৪-এর রেজিস্ট্রেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াড কোর টিম পবিপ্রবি’র উদ্যোগে আয়োজিত এই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের কৃষি শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী চিন্তাধারায় সম্পৃক্ত হওয়ার আহ্বান জানানো হয়।  


মঙ্গলবার (৯ ডিসেম্বর ২০২৫) পবিপ্রবির মূল ক্যাম্পাসের টিএসসি’র সামনে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালিত হয়। একই দিনে বরিশাল ক্যাম্পাসের বিজয় ২৪ চত্বর এলাকায় বিকেল ৪টা থেকে ৫টা ১৫ মিনিট পর্যন্ত পৃথক একটি রেজিস্ট্রেশন সেশন অনুষ্ঠিত হয়।  


রেজিস্ট্রেশন ক্যাম্পেইনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও আগ্রহ লক্ষ্য করা যায়। রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীরা জানান, এগ্রিকালচারাল অলিম্পিয়াডের মাধ্যমে নিজেদের জ্ঞান যাচাইয়ের পাশাপাশি দেশের কৃষি খাত সম্পর্কে গভীরভাবে জানার সুযোগ তৈরি হবে। অনেক শিক্ষার্থী মনে করেন, এই ধরনের উদ্যোগ ভবিষ্যৎ কৃষিনেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের আত্মবিশ্বাস বাড়াবে। এ সময় অলিম্পিয়াড সিজন ৪-এর লক্ষ্য, প্রতিযোগিতার ধরণ, অংশগ্রহণ পদ্ধতি ও সম্ভাবনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 


উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে এনিম্যাল সায়েন্স এন্ড ভেটেরিনারি মেডিসিন (এএনএসভিএম) অনুষদের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জোবায়েদ ইসলাম জানান, এগ্রিকালচারাল অলিম্পিয়াডের মাধ্যমে নিজেদের জ্ঞান যাচাইয়ের পাশাপাশি দেশের কৃষি খাত সম্পর্কে গভীরভাবে জানার সুযোগ তৈরি হবে। তিনি আরও বলেন, এই ধরনের উদ্যোগ ভবিষ্যৎ কৃষিনেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং তাদের আত্মবিশ্বাস বাড়াবে।


এ বিষয়ে বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াড কোর টিম পবিপ্রবি'র পরিচালক মেহেদী হাসান বলেন, “বাংলাদেশ এগ্রিকালচারাল অলিম্পিয়াড সিজন ৪-এর রেজিস্ট্রেশন ক্যাম্পেইন পবিপ্রবিতে আমরা শিক্ষার্থীদের অসাধারণ সাড়া পেয়েছে। তরুণ প্রজন্মকে কৃষি শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনী চিন্তাধারায় সম্পৃক্ত করার লক্ষ্যেই আমাদের এই আয়োজন। আমরা বিশ্বাস করি, এগ্রিকালচারাল অলিম্পিয়াড শুধু প্রতিযোগিতা নয়, বরং এটি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়াবে, কৃষি খাতের প্রতি তাদের আগ্রহ জাগাবে এবং ভবিষ্যৎ কৃষিনেতৃত্ব গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"


তিনি আরো বলেন, "যারা আজ সরাসরি ক্যাম্পেইনে অংশ নিতে পারেননি, তাদের জন্য অনলাইনে রেজিস্ট্রেশন সুবিধা রাখা হয়েছে এবং আগামী ৩০ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত রেজিস্ট্রেশন চলবে। আমরা আশা করি, পবিপ্রবির শিক্ষার্থীরা সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে জাতীয় পর্যায়ে নিজেদের মেধা ও সক্ষমতার পরিচয় তুলে ধরবে।”

আরও খবর