সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু সুন্দরবনের বাঘের আতঙ্কে নির্ঘুম তিন গ্রামের মানুষ বিশ্ববাজারে কমেছে জ্বালানি তেলের দাম ইসলামপুরের পাথর্শী ইউনিয়ন বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত ঝটিকা মিছিল থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার জাপানের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

গ্রামীণ ব্যাংক শেরপুর শাখার উদ্যোগে সংগ্রামী সদস্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ

গ্রামীণ ব্যাংক শেরপুর লছমনপুর ও বাজিতখিলা শাখার উদ্যোগে সংগ্রামী ভিক্ষুক সদস্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে। ১৮ জানুয়ারী বুধবার বিকেলে শেরপুর শাখায় এ কম্বল বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্রামীণ ব্যাংক শেরপুর যোনের জোনাল ম্যানেজার মোঃ আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গ্রামীণ ব্যাংক শেরপুর জোনের অডিট অফিসার মোঃ মুনসুর আহাম্মেদ ও শেরপুর এরিয়া ম্যানেজার মুকুল হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গ্রামীণ ব্যাংক শেরপুরের শাখা ব্যবস্থাপক মোঃ আনোয়ার হোসেন, লছমনপুর শাখা ব্যবস্থাপক আব্দুল জলিল, বাজিতখিলা শাখা ব্যবস্থাপক মোঃ জিয়াউল হক, হাতীবান্দা শাখা ব্যবস্থাপক মোঃ মামুনুর রশীদ মামুনসহ অন্যান্যরা। কম্বল বিতরণকালে জোনাল ম্যানেজার আবুল হোসেন বলেন, গ্রামীণ ব্যাংকের মূল লক্ষ ও উদ্দেশ্য গরীব অসহায় দুস্থদের সেবা প্রদান করা। এলাকায় এখনো অনেক ভিক্ষুক রয়েছে। যারা দু-বেলা দুমুঠো খাবার খেয়ে কোন রকম জীবন যাপন করছে। তারা পারছে না শীত নিবারনের জন্য শীতবস্ত্র (কম্বল) জোগাড় করতে। ফলে তারা এই শীতে খুব কষ্টে দিনাতিপাত করছে। তাই শীত নিবারণের জন্য গ্রামীণ ব্যাংকের পক্ষ হতে আমরা সংগ্রামী ভিক্ষুক সদস্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করছি।

আরও খবর