মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর জাবিপ্রবির স্থায়ী ক্যাম্পাসের ১৫০০ কোটি টাকা ছাড়ের আশ্বাস, ৫ প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম!

হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক গ্রেপ্তার

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-12-2025 11:52:27 am

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির ওপর হামলার ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করেছে র্যাব। একইসঙ্গে মোটরসাইকেলটির মালিক সন্দেহে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকারীর নাম মো. আব্দুল হান্নান (৪৩)। রোববার সকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‍্যাব। 


র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী বলেন, হান্নানকে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে।


র‍্যাব জানায়, ঘটনার পর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, সিসিটিভি ফুটেজ এবং অন্যান্য তথ্যের ভিত্তিতে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন নম্বর (ঢাকা মেট্রো-ল-৫৪-৬৩৭৫) শনাক্ত করা হয়। পরে বিআরটিএর মাধ্যমে যাচাই করে মোটরসাইকেলটির মালিক হিসেবে মো. আব্দুল হান্নানের নাম পাওয়া যায়।


জুলাই বিপ্লবের অগ্রনায়ক ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে গুলি বর্ষণের ঘটনায় নড়েচড়ে বসেছে আইনশৃঙ্খলা বাহিনী। এমন কাপুরুষোচিত হামলা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গোয়েন্দা সদস্যরা। হাদির ওপর গুলির ঘটনায় আদ্যোপান্ত বের করার জন্য গতকাল শনিবার দিনভর মাঠে কাজ করে পুলিশ।


ফেব্রুয়ারির সংসদ নির্বাচন ভণ্ডুল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে হাদির ওপর হামলায় দেশবিরোধী শক্তির মদত থাকতে পারে। তার ওপর হামলার পর জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট অংশীজন, আগামী নির্বাচনে প্রার্থী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের মধ্যে নিরাপত্তা নিয়ে নানা সংশয় ও উৎকণ্ঠা তৈরি হয়েছে।


হাদির হামলার সঙ্গে পতিত স্বৈরাচারের দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত নেতা ইসমাইল হোসেন সম্রাটের জড়িত থাকার সন্দেহ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। জুলাই বিপ্লবের পর তিনি ভারতে পালিয়েছেন। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ফয়সাল করিম মাসুদ নামে এক নিষিদ্ধ ছাত্রলীগ ক্যাডারকে চিহ্নিত করা গেছে। কিন্তু, গতকাল রাত পর্যন্ত গুলি বর্ষণে অংশ নেওয়া কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।


খুনি দুজন যাতে দেশ ছেড়ে পালাতে না পারে এজন্য দেশের সব বিমানবন্দরের ইমিগ্রেশনে বার্তা পাঠিয়েছে পুলিশ। পাশাপাশি সীমান্তে নজরদারি আরো কঠোর করেছে নিরাপত্তা বাহিনী। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সঙ্গে সংশ্লিষ্ট দল, গোষ্ঠী ও নেতাদের মধ্যে ভয় ধরাতে হাদির ওপর গুলি করেছে চক্রটি। এতে চক্রটি সাময়িকভাবে কিছুটা সফলও হয়েছে। তবে এমন হামলার ঘটনা যাতে আর না ঘটে এজন্য তারা ঢাকাসহ সারাদেশে রেকি তল্লাশি করবে। পাশাপাশি জামিনে থাকা সন্ত্রাসী কারা কারাগারের বাইরে আছে তাদের আলাদা করে তালিকা করার উদ্যোগ নেওয়া হচ্ছে।


গত শুক্রবার দুপুর ২টা ২৫ মিনিটে রাজধানীর বিজয়নগর বক্স কালভার্ট রোড এলাকায় ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ২৪ ঘণ্টা পার হলেও এখনো কোনো মামলা হয়নি। এ বিষয়ে পল্টন থানার এসআই রকিবুল হাসান জানান, মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আরও খবর