বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য

ক্রীড়াঙ্গন ও সমাজসেবার উজ্জ্বল নক্ষত্র ইমামুল ইসলাম রিয়ান

 নড়াইল জেলার ক্রীড়াঙ্গন ও সমাজসেবায় বর্তমানে এক অনন্য নাম মোঃ ইমামুল ইসলাম রিয়ান। ফুটবল, ক্রিকেট কিংবা গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু—মাঠের লড়াই থেকে শুরু করে আর্তমানবতার সেবা, সবখানেই যার উপস্থিতি নড়াইলবাসীর মনে সম্মান ও ভালোবাসার জায়গা করে নিয়েছে। নড়াইলের ঐতিহ্যবাহী পরিবহন প্রতিষ্ঠান ‘শাহবাদ এক্সপ্রেস’-এর সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত থাকায় তিনি জেলাজুড়ে “শাহবাদ এক্সপ্রেসের প্রাণভোমরা” হিসেবেই সমধিক পরিচিত।পেশাগত জীবনে একজন ব্যাংকার হয়েও রিয়ান তার সময়ের বড় একটা অংশ ব্যয় করেন সামাজিক ও ক্রীড়া উন্নয়নে। স্থানীয় সচেতন মহলের মতে, প্রচারবিমুখ এই মানুষটি নীরবে-নিভৃতে যে অবদান রেখে চলেছেন, তা বর্তমান সময়ের তরুণ প্রজন্মের জন্য এক বড় উদাহরণ।

হারিয়ে যেতে বসা গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাডুডু (কাবাডি) খেলাকে নড়াইলে নতুন করে প্রাণ দিয়েছেন ইমামুল ইসলাম রিয়ান। তিনি কেবল টুর্নামেন্ট আয়োজনই করেন না, বরং নিজে মাঠে উপস্থিত থেকে খেলোয়াড়দের আর্থিক ও নৈতিক সাহস যোগান। একই সঙ্গে নড়াইলের ফুটবল ও ক্রিকেট অঙ্গনে তার সরাসরি পৃষ্ঠপোষকতা স্থানীয় তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।ক্রীড়াঙ্গনের বাইরে ইমামুল ইসলাম রিয়ান একজন প্রকৃত দানবীর হিসেবে পরিচিত। অসহায় ও দরিদ্র মানুষের চিকিৎসা সেবা, অভাবী মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা এবং যেকোনো সামাজিক দুর্যোগে তিনি সবার আগে সাহায্যের হাত বাড়িয়ে দেন। তার এই মানবিক কাজগুলো অধিকাংশ ক্ষেত্রেই থাকে প্রচারের আড়ালে।নিজের দর্শন সম্পর্কে মোঃ ইমামুল ইসলাম রিয়ান বিশ্বাস করেন, খেলাধুলা ও সমাজসেবা একে অপরের পরিপূরক। তিনি বলেন, "একটি সুস্থ, মাদকভুক্ত ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গড়তে হলে তরুণদের মাঠমুখী করার কোনো বিকল্প নেই।"নড়াইলের সুধী সমাজ ও সাধারণ মানুষের প্রত্যাশা, বিনয়ী ও সদালাপী এই মানুষটির হাত ধরে জেলার ক্রীড়াঙ্গন ও সামাজিক অবস্থা আগামী দিনে আরও সমৃদ্ধ হবে। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে সমাজের জন্য কাজ করা রিয়ানের এই ইতিবাচক দৃষ্টান্ত আগামী প্রজন্মের জন্য আলোকবর্তিকা হয়ে থাকবে।