রোহিঙ্গা সংকটকে ভুলে যাওয়া সংকটে পরিণত হতে দেওয়া যাবে না : হুমায়ুন কবির লোহাগাড়ার সাংবাদিক জগতের নক্ষত্র এম এম আহমদ মনির অসুস্থ নয়া রাষ্ট্রপতিকে যুক্তরাষ্ট্রের অভিনন্দন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন হাই স্কুল অ্যালামনাই এসোসিয়েশনের গঠনতন্ত্রে আনুষ্ঠানিক স্বাক্ষর নোয়াখালীর সেনবাগে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ গ্রেপ্তার ৫, দুই মাদকসেবীর কারাদণ্ড ক্ষেতলালে ডিবি ও পুলিশের যৌথ অভিযান: নিষিদ্ধ ছাত্রলীগের নেতা রাসেলসহ আটক ২, পাঠানো হলো কারাগারে উলিপুরে ভাওয়াইয়া শিল্পী কছিম উদ্দিনের ৩৪ তম মৃত্যু বার্ষিকী পালিত ক্ষেতলালে ১ হাজার সিম ও ১৯টি স্মার্টফোনসহ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার কালাইয়ে মাদকাসক্ত স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু সাংবাদিকের বিরুদ্ধে অপপ্রচার চালানোর অভিযোগ শ্যামনগরের শিক্ষক ও কবি সুপদ বিশ্বাস আর নেই ইটাখোলা বাজার কুলি শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন কাল সেনবাগে রাত ৮টার পরও দোকানপাট খোলা: সরকারি নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন মৌলভীবাজার জেলা মডেল মসজিদের ইমামের অপসারণ দাবি এলাকাবাসীর আশাশুনির কাদাকাটিতে নিত্যপণ্য ন্যায্যমূল্যে বিতরণ কার্যক্রম উদ্বোধন সংযোগ সড়কের অভাবে ঝিনাইগাতীর দিঘীরপাড়ে ৫০ পরিবারের দুর্ভোগ কলকাতার অগ্নিকাণ্ডে নিহত ৫ বাংলাদেশির মরদেহ বেনাপোল দিয়ে দেশে ফিরেছে লাখাইয়ে মাদক মামলায় ১বছরের সাজাপ্রাপ্ত মাদক কারবারি গ্রেফতার। কুলিয়ারচরে রেললাইনে অজ্ঞাতপরিচয় এক যুবকের প্রাণহানি শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক তাজ উদ্দিন তাজুকে দলীয় পদ থেকে অব্যাহতির প্রতিবাদে মিছিলে উত্তাল শ্রীমঙ্গল

গোবিপ্রবিতে শহীদ ওসমান হাদীর গায়েবানা জানাজা ও কফিন মিছিল অনুষ্ঠিত

 গণঅভ্যুত্থানের অগ্ৰনায়ক, ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদির অকাল মৃত্যুতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। 


আজ শনিবার (২০শে ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে যহরের নামাজের শেষে বেলা ২:০০ টায় বিশ্ববিদ্যালয়ের মেইন গেটের সামনে এই জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের কয়েকশো শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।


এ সময় গায়েবানা জানাজার পূর্বে বক্তব্য রাখেন গোবিপ্রবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বিদ্যুৎ। 

এসময় তিনি ২০১৩ সালে ভারতের আধিপত্যের বিরুদ্ধে কথা বলায় বিএনপি নেতা ইলিয়াস আলীকে গুম করা। ২০১৮ সালে শহীদ আবরারকে হত্যা এবং সর্বশেষ আমাদের সকলের প্রিয় ওসমান হাদি সহ সকল ভারতীয় আধিপত্যবাদ বিরোধী শহীদের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, "শহীদ ওসমান হাদী ভাই ভারতীয় আগ্ৰাসনের অগ্ৰনায়ক ছিলেন তাকেও কিলিং মিশনের মাধ্যমে হত্যা করা হয়েছে। যে বুলেট দিয়ে শহীদ ওসমান হাদী ভাইকে শহীদ করা হয়েছে, সেই বুলেট শুধু ওসমান হাদী ভাইকে শহীদ করেনি, সেটি সারা বাংলাদেশকে আঘাত করেছে।"


পরবর্তীতে বক্তব্য রাখেন গোবিপ্রবির ইএসডি ডিপার্টমেন্টের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আবু দারদা। এ সময় তিনি পবিত্র কুরআনের সুরা আল বাকারার ১৫৪ নং আয়াতের উদ্বৃতি দিয়ে বলেন, "আল্লাহর রাস্তায়, ফ্যাসিবাদীর বিরুদ্ধে যারা জীবন দেয় তাদেরকে তোমরা মৃত বলোনা বরং তারা জিবিত আছে তোমরা তা উপলব্ধি করো না। আমরা প্রত্যেকে এক একজন হাদী।" এসময় তিনি ওসমান হাদী খুনিকে ধরতে না পারাকে প্রশাসনের দূর্বলতা বলে উল্লেখ করেন।


এ ছাড়াও শিক্ষার্থীরা আরও বলেন, "ইদানীং আমরা কিছু কালচারাল ফ্যাসিস্ট ও শাহবাগী সুশীলদের দেখতে পাচ্ছি, যারা ওসমান হাদি ভাইয়ের মৃত্যুকে নিয়ে ঠাট্টা-বিদ্রুপ করছে এবং ভারতীয় আগ্রাসনের পক্ষে অবস্থান নিয়েছে। তাদেরকে স্পষ্ট বলতে চাই তোমরা ভারতীয় আধিপত্যের পক্ষে কথা বললে ভারতে চলে যাও। তোমরা মোদির পক্ষে কথা বললে মোদির কাছে চলে যাও। ওসমান হাদি ভাইয়ের সংগ্রাম ছিল এই কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে। আমাদের সংগ্রামও এই কালচারাল ফ্যাসিস্টদের বিরুদ্ধে চলছে, চলবে ইনশাআল্লাহ।"


উক্ত নামাজে জানাজায় পরবর্তীতে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী কফিন মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের মেইন গেট হতে শুরু হয়ে কফিন কাঁধে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে দোয়া ও মোনাজাতের মাধ্যমে শেষ হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের ইএসডি ডিপার্টমেন্টের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবু দারদা।

আরও খবর