রায়পুরে হায়দরগঞ্জ বাজারে মোবাইল কোর্ট অভিযান, ৫ মামলায় জরিমানা ৯ হাজার টাকা কচুয়ার আওয়ামীগ নেতা অলি উল্লাহ ঢাকায় সড়ক দূর্ঘটনায় নিহত ‎চিলমারীতে "এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ফুলের শুভেচ্ছা" ও কলম বিতরণ বেশি দামে জ্বালানি তেল বিক্রি করায় গলাচিপায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা ঝিনাইগাতীর রাংটিয়ায় আইপি কমিউনিটির উন্নয়নে সচেতনতামূলক সভা জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাড়ছে জেন্ডারভিত্তিক সহিংসতার ঝুঁকি তা’মীরুল মিল্লাতে ফাজিল, কামিল ও অনার্সের নবীন শিক্ষার্থীদের সবক প্রদান দুর্গাপুরে ‘পার্টনার’ কংগ্রেস: পুষ্টি, উদ্যোক্তা ও টেকসই কৃষিতে গুরুত্বারোপ বাঘারপাড়া উপজেলা গেটের সামনে ‘আল-বারাকাহ রেস্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভান্ডার’-এর বর্ণাঢ্য উদ্বোধন বর্তমানে দেশের বিদেশি ঋণের পরিমাণ ৭৮ হাজার মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার যশোরে ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপির লিফলেট বিতরণ কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে মিজ্ সোহানা নাসরিন যোগদান করেছেন অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দু'জনকে অর্থ দণ্ড প্রদান ঈশ্বরগঞ্জে নিশ্চিহ্নের পথে দিঘা বিলের সংযোগ খাল খননের দাবী এলাকাবাসীর হোসেনপুরে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা যে কারনে আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি বাতিলের সম্ভাবনা নেই: ডা. জাহেদ গোয়ালন্দে অবৈধ বালু উত্তোলনে অভিযান: ১০ জন আটক, কাটারসহ সরঞ্জাম জব্দ নিয়ামতপুরে ২ জন শিশু সহ চারজন জবাই

কুতুবদিয়ায় ধানের শীষের প্রার্থী আলমগীর ফরিদের মতবিনিময়

কক্সবাজার-২ মহেশখালী কুতুবদিয়া আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী,সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নেতা আলমগীর মুহাম্মদ মাহফুজ উল্লাহ ফরিদ  কুতুবদিয়া উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের সাথে সাংগঠনিক  মতবিনিময় করেন।

মতবিনিময় সভায় বিএনপি মনোনীত প্রার্থী সাবেক এমপি আলমগীর ফরিদ দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের অতীতের সবকিছু ভুলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া তথা জিয়া পরিবারের আমানত হিসাবে ধানের শীষকে বিজয় করতে নেতাকর্মীদের ইষ্পাত কঠিন ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।কুতুবদিয়া বিএনপির ইতিহাস ঐতিহ্যের কাছে যেকোন মার্কা বারবার পরাজিত হয়েছে।কুতুবদিয়ার বিএনপি পরিবার ও জনগণের আশা আকাঙ্খার প্রতীক ধানের শীষের বিজয়ের মাধ্যমে তারেক রহমানকে আসনটি উপহার দেওয়ার জন্য সকলের নিকট আহ্বান জানান সাবেক এমপি আলমগীর ফরিদ। 

এসময় উপস্থিত ছিলেন কুতুবদিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক সাবেক চেয়ারম্যান সৈয়দ আহমদ চৌধুরী,কুতুবদিয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি জালাল আহমদ চেয়ারম্যান, উপজেলা বিএনপির সদস্য সচিব এম সালাম কুতুবী,লেমশীখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আক্তার হোসাইন চেয়ারম্যান,কৈয়ারবিল ইউনিয়ন বিএনপির সভাপতি,ভারপ্রাপ্ত চেয়ারম্যান শফিউল আলম,বড়ঘোপ ইউনিয়ন বিএনপির সভাপতি  আবুল কালাম, কুতুবদিয়া উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাজু,বড়ঘোপ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জেড়এম জিয়াউল হক ,আলী আকবর ডেইল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকতার কামাল,দক্ষিণ ধুরুং ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান সিকদার,উপজেলা শ্রমিকদলের সভাপতি শাহাদাত হোসেন ভুট্রু,উপজেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহেদ খান,উপজেলা মৎসজীবি দলের সাধারণ সম্পাদক হাজী আবুল বশর,কুতুবদিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মোকাররম কুতুবী,সদস্য সচিব আব্দুল মান্নান সহ প্রমুখ। 

Tag
আরও খবর