দিনাজপুরে শঙ্খধ্বনিতে মুখর ঢেপা নদী,নৌযাত্রায় কান্তজিউ বিগ্রহ হকৃবিতে প্রথমবারের মতো শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ চলতি মাসে ৩ লঘুচাপ, স্বল্পমেয়াদি বন্যার আভাস অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি দেওয়ানগঞ্জের ডাংধরায় ৮৮ বোতল ভারতীয় মদসহ আটক ১ বিপুল উৎসাহ-উদ্দীপনায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন, নেতৃত্বে জয়নুল আবদিন ফারুক নন্দীগ্রামে নানা আয়োজনে বিএনপির ৪৮তম  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বৃহত্তর নোয়াখালীর রেল সেবার উন্নয়নে রেল সচিব কে নোয়াখালীবাসীর পক্ষে স্মারকলিপি প্রদান মধুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রোগী সেজে সোনার চেইন চুরি, এক্সরে করে পেটে শনাক্ত বর্ণাঢ্য আয়োজনে দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বাঘায় ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা এর শুভ উদ্বোধন ডিবি পরিচয়ে এজেন্ট ব্যাংকিংয়ের ১২ লাখ টাকা ছিনতাই শ্রীমঙ্গলে কলার আড়ত থেকে উদ্ধার বিষধর 'সবুজ ফণিমনসা' সাপ বিএনপি হলো জনগণের অধিকার আদায়ের সংগ্রামের প্রতিষ্ঠান : এমপি সুলতান মাহমুদ বাবু মামলা-আপত্তি সত্ত্বেও নামজারি করায় চন্দনাইশ এসি ল্যান্ডের বিরুদ্ধে অভিযোগ লাখাইয়ে ২টাকায় সিঙ্গারা,পেয়াজু, ৩০ বছর ধরে সুকময় দাসের ব্যতিক্রমী উদ্যোগ। আক্কেলপুর বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত. রামগড়ে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন স্বৈরাচার দেশের অর্থনীতি ধ্বংস করে পালিয়েছে : ডা: এজেডএম জাহিদ হোসেন

ড. ইউনূসকে মার্কিন কংগ্রেস সদস্যদের চিঠি

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 24-12-2025 01:07:51 pm


বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে একটি যৌথ চিঠি পাঠিয়েছেন যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের পররাষ্ট্রবিষয়ক কমিটির জ্যেষ্ঠ সদস্যরা। চিঠিতে বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করার পাশাপাশি রাজনৈতিক প্রতিহিংসা পরিহার এবং মানবাধিকার রক্ষার ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে।


চিঠিতে বলা হয়, বাংলাদেশ বর্তমানে একটি জাতীয় সংকটের মধ্য দিয়ে যাচ্ছে এবং এমন সময় ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের উদ্যোগকে স্বাগত জানানো হয়েছে। তারা আশা প্রকাশ করেন, আসন্ন ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় নির্বাচনের আগে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকার সক্রিয় ভূমিকা নেবে।


মার্কিন কংগ্রেস সদস্যরা চিঠিতে উল্লেখ করেন, আন্তর্জাতিক পর্যবেক্ষক এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মতে, ২০১৮ ও ২০২৪ সালের বাংলাদেশের সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠু ছিল না। পাশাপাশি জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের কার্যালয়ের তথ্য উদ্ধৃত করে বলা হয়, ২০২৪ সালের জুলাই ও আগস্ট মাসে সংঘটিত বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে প্রায় ১,৪০০ জন নিহত হন।


চিঠিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম সম্পূর্ণভাবে স্থগিত বা কোনো একটি রাজনৈতিক দলের কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। তারা বলেন, ব্যক্তি-ভিত্তিক জবাবদিহিতা ও আইনের যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে বিচার নিশ্চিত করা গণতন্ত্র ও মানবাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

আরও খবর


6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

১৮ দিন ৭ ঘন্টা ৬ মিনিট আগে