নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার আদমদীঘি শাঁওইল বিদ্যালয়ের শিক্ষকের অবসরজনিত বিদায় সংবর্ধনা শেরপুরের ঝিনাইগাতীতে মাদক সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় স্থানীয় অভিযোজন কৌশল নির্ধারণে কর্মশালা ‎মোংলা বন্দর কর্মচারী সংঘের নির্বাচনে সরোয়ার-সোবাহান প্যানেলের নিরঙ্কুশ জয় ‎ বানিয়াচং-আজমিরীগঞ্জ সড়কে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু চন্দনাইশে ‘তুমিই হবে সেরা’ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত ও ফল প্রকাশ রাজশাহীর মধ্যচরে পানিবন্দীদের মাঝে ত্রাণ বিতরণ ঝিনাইগাতীতে গ্রাম আদালতকে গতিশীল করতে মতবিনিময় ও ভিডিওচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয়

৩ জানুয়ারি ঢাকায় মহাসমাবেশের ডাক জামায়াতের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 25-12-2025 07:00:08 am

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যাকারীদের গ্রেপ্তার, দৃষ্টান্তমূলক বিচার এবং দেশে বিদ্যমান অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে রাজপথে বড় ধরনের শো-ডাউনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। আগামী ৩ জানুয়ারি (শুক্রবার) রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এই মহাসমাবেশ অনুষ্ঠিত হবে। জামায়াত সূত্রে জানা গেছে, শিগগিরই সংবাদ সম্মেলনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।


দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি অনুষ্ঠিত জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের এক বৈঠকে এই মহাসমাবেশের সিদ্ধান্ত গৃহীত হয়। কর্মসূচি সফল করতে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে একটি শক্তিশালী 'সমাবেশ বাস্তবায়ন কমিটি' গঠন করা হয়েছে। এই কমিটির অধীনে বেশ কয়েকটি উপকমিটিও কাজ করছে। সমাবেশকে কেন্দ্র করে কয়েক দফা প্রস্তুতি সভাও সম্পন্ন করেছে দলটি।


মহাসমাবেশে কয়েক লাখ মানুষের জমায়েত নিশ্চিত করতে ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছে জামায়াত। শুধু ঢাকা নয়, জেলা ও উপজেলা পর্যায় থেকেও বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সমর্থককে ঢাকায় আনার প্রস্তুতি চলছে।


জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের কর্মসূচির সত্যতা নিশ্চিত করে বলেন, শরিফ ওসমান বিন হাদির বিচার এবং সন্ত্রাসীদের হাতে থাকা অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে আমরা ৩ জানুয়ারি মহাসমাবেশ করতে যাচ্ছি। খুব দ্রুতই আমরা দেশবাসীকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানাব।


একই বিষয়ে দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ড কোনো সাধারণ ঘটনা নয়। এর বিচার নিশ্চিত করতে এবং দেশের শান্তিশৃঙ্খলা ফেরাতে ঢাকায় একটি বড় জমায়েত করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি সফল করতে বর্তমানে আলাপ-আলোচনা ও সাংগঠনিক প্রস্তুতি চলছে।

আরও খবর





6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

৩২ দিন ৭ ঘন্টা ১৮ মিনিট আগে