এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মুগ ডালে দুর্গাপ্রতিমা, বুধহাটায় নতুন চমক নাঙ্গলকোটে ১৩ বছরের স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় মানববন্ধন মোংলায় বিশ্ব শিক্ষক দিবস: গুণগত শিক্ষা ও শিক্ষকদের মর্যাদা সুরক্ষায় জোরালো দাবি সুপারি পারাকে কেন্দ্র করে বৃদ্ধ স্বামী-স্ত্রীকে মারধরের অভিযোগ, অভিযুক্তরা পলাতক ডেঙ্গু প্রতিরোধে জয়পুরহাটে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান পাঁচ দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম শিক্ষা ও ইসলামিক স্টাডিজে বিশ্বে চতুর্থ হলেন বানিয়াচংয়ের কিবরিয়া শিক্ষক দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক কাজী এহসানুল হক জিহাদ

যেভাবে বলিউড অভিনেত্রীর প্রতি মুগ্ধ হন মুফতি আনাস

বিনোদন ডেস্ক - রিপোর্টার

প্রকাশের সময়: 26-12-2025 11:51:09 am

নিজের রুপ আর অভিনয় দিয়ে মাত্র বলিউডে জায়গাটা ধীরে ধীরে পাকাপোক্ত হচ্ছিলো, ঠিক তখনই ইসলামের আলোয় নিজেকে পরিশুদ্ধ করা সিদ্ধান্ত নেন অভিনেত্রী সানা খান। দ্রুতই রুপালী জগতকে বিদায় জানালেন তিনি।


নিজেকে শুধরিয়ে ২০২০ সালের নভেম্বরে মুফতি আনাস সাইদকে বিয়ে করেন ‘বিগ বস’ এর সাবেক এ প্রতিযোগী। বিয়ের পর সানার জীবনযাপনে আসা পরিবর্তনও বেশ আলোচনায় ছিল।


সম্প্রতি এক সাক্ষাৎকারে সানা খান জানিয়েছেন, বিয়ের আগে তার সঙ্গে স্বামীর সম্পর্কের শুরুটা ছিল একেবারেই ভিন্ন। সে সময় আনাস সাইদ নাকি তাকে ‘বাজি’-অর্থাৎ ‘বোন; বলেই সম্বোধন করতেন। ধর্মীয় অনুশীলনের সূত্রেই দুজনের পরিচয় এবং ঘনিষ্ঠতা বাড়ে।


সাবেক এ অভিনেত্রী জানান, স্বামী পাশে থাকলে তিনি নিজের বুদ্ধি খাটান না, বরং তার সিদ্ধান্তকেই অন্ধভাবে মেনে চলেন। ধর্মই তাদের দুজনকে কাছাকাছি এনে দেয়। সানার নিষ্ঠাভরে ধর্মাচরণ, তারকাসুলভ বিলাসিতা ছেড়ে সাদামাঠা জীবনযাপন-এসবই নাকি গুজরাটের ব্যবসায়ী আনাস সাইদকে ধীরে ধীরে মুগ্ধ করে।


সানা আরও জানান, তিনি তখন আনাস সাইদকে ‘মৌলানাজি’ বলেই ডাকতেন। সে সময় একেবারেই বুঝতে পারেননি, এ ধর্মগুরুই একদিন তার জীবনসঙ্গী হয়ে উঠবেন।


এ বিষয়ে আনাস সাইদের ভাষ্য, সানার প্রতি তার ভালোবাসা আরও গভীর হয় পরিবারের প্রতি তার মমত্ববোধ দেখে। বাবা-মায়ের যত্ন নেয়া থেকে শুরু করে সংসারের দেখভাল-সবকিছুই সানা করতেন আন্তরিকতা আর ভালোবাসা দিয়ে। তখনই তিনি বুঝে যান, যাকে এতদিন ‘বোন’ বলে সম্বোধন করেছেন, তিনিই ভবিষ্যতে তার স্ত্রী হতে চলেছেন।


ধর্ম, বিশ্বাস আর সাধারণ জীবনচর্চার মধ্য দিয়েই গড়ে ওঠে সানা খান ও আনাস সাইদের এ ব্যতিক্রমী সম্পর্ক-যার শুরুটা হয়েছিল একেবারেই ‘বাজি’ সম্বোধন দিয়ে।

আরও খবর
6abd106af3b3e-300926073642.webp
সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব

৫ দিন ৪ ঘন্টা ১৩ মিনিট আগে





6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৫৯ দিন ২ ঘন্টা ৫৯ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৬৪ দিন ১১ ঘন্টা ৪৭ মিনিট আগে