শিক্ষা ও ইসলামিক স্টাডিজে বিশ্বে চতুর্থ হলেন বানিয়াচংয়ের কিবরিয়া শিক্ষক দিবস উপলক্ষে শুভেচ্ছা জানিয়েছেন লেখক ও সাংবাদিক কাজী এহসানুল হক জিহাদ প্রতিটি সিটি করপোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান প্রণয়ন করছে সরকার : প্রধানমন্ত্রী আগামী ইউপি নির্বাচনে কেমন চেয়ারম্যান চান লোহাগাড়ার মানুষ? শিক্ষকদের সামাজিক সুরক্ষা ও প্রভাবমুক্ত শিক্ষাঙ্গন গড়তে অত্যন্ত জরুরি মাদকের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই কাল: চৌদ্দগ্রামে বাড়িঘরে হামলা-লুটপাট ইসলামপুরে ৪ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি আটক বর্ণাঢ্য আয়োজনে নাঙ্গলকোট উপজেলা সমিতি চট্টগ্রাম এর বার্ষিক সাধারণ সভা ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত কলেজছাত্র জাকারিয়া হত্যায় একজন গ্রেপ্তার গণতন্ত্র চর্চার মাধ্যমে গড়ে ওঠে: রাষ্ট্রপতি সিটি করপোরেশন-জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী আদমদীঘিতে বারান্দায় পড়েছিল বাবুর্চির মরদেহ, উদ্ধার করল পুলিশ শর্তপূরণ না হওয়া পর্যন্ত বন্ধই থাকবে হরমুজ : ইরান কমলগঞ্জে ছাত্রদল নেতার ওপর হামলার মামলায় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাদের জামিন, তীব্র প্রতিক্রিয়া ১২ কেজির সিলিন্ডারে ২৫২ টাকা বাড়িয়ে ১,৮৩৭ টাকা নির্ধারণ আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্স অনিয়মের আখড়া: জনভোগান্তি চরমে লাখাইয়ে দেদারসে বিক্রি হচ্ছে পরিবেশ ক্ষতিকর আকাশমনি ও ইউকিলিপটাস গাছ। মাদকসেবী অপবাদ দিয়ে রিকশাচালককে পিটিয়ে হত্যা, পিবিআইয়ের জালে দুই কিশোর সাস্টে অনুষ্ঠিত হবে ১৬তম বাংলাদেশ রসায়ন অলিম্পিয়াডের সিলেট আঞ্চলিক পর্ব নোয়াখালীতে যুবদল কর্মী রনি হত্যা: পরিকল্পনাকারীদের গ্রেপ্তার ও ফাঁসির দাবি

‎সুন্দরবনে পর্যটকদের ঢল নামছে

ছবি সংগৃহীত

‎মোংলা প্রতিনিধিঃ

‎

‎চলছে পর্যটন মৌসুম,একদিকে শুকনো শীতের মৌসুম আবহাওয়ার কোন বিরুপ প্রভাব নেই,নেই বৃষ্টিতে ঘরে ফেরার তাড়া।অপর দিকে নানান ছুটিতে সুন্দরবন হয়ে উঠেছে পর্যটকদের মিলনমেলা। শনিবার (২৭ ডিসেম্বর) এ বছরের সর্বোচ্চ দুই সহস্রাধিক পর্যটক সুন্দরবনের কটকা পর্যটন কেন্দ্রে ভ্রমণ করেছেন।

‎

‎বন বিভাগ সূত্রে জানা গেছে, গত এক সপ্তাহে চার সহস্রাধিক পর্যটক সুন্দরবনের বিভিন্ন পর্যটন স্পট ঘুরে দেখেছেন।

‎

‎সুন্দরবন পূর্ব বন বিভাগের পর্যটন কেন্দ্র কটকা অভয়ারণ্যের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্টার) মতিউর রহমান বলেন, সুন্দরবনে এখন পর্যটকের ঢেউ লেগেছে। প্রতিদিন লঞ্চ ও জাহাজে করে শত শত পর্যটক বনে প্রবেশ করছেন।

‎

‎তিনি জানান, শনিবার একদিনেই ৩৮টি পর্যটকবাহী জাহাজে করে দুই সহস্রাধিক পর্যটক কটকা কেন্দ্রে আসেন, যা চলতি মৌসুমে সর্বোচ্চ। পর্যটকরা কটকার বনে চিত্রল হরিণের দলবদ্ধ ছোটাছুটি, নদী ও খালের চরে কুমিরের রোদ পোহানোর দৃশ্য দেখে মুগ্ধ হচ্ছেন। পাশাপাশি জামতলা সি-বিচে ঘোরাঘুরি করছেন অনেকে, কেউ কেউ নামছেন সাগরের পানিতেও।

‎

‎এদিকে সুন্দরবনের আরেক জনপ্রিয় স্পট করমজল বন্যপ্রাণী প্রজনন ও ট্যুরিজম কেন্দ্রেও পর্যটকের চাপ লক্ষ্য করা গেছে। কেন্দ্রটির ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির বলেন, ‘বড়দিনসহ টানা তিন দিনের ছুটিকে কেন্দ্র করে করমজলেও বিপুলসংখ্যক দেশি-বিদেশি পর্যটক ভ্রমণে এসেছেন।’

‎

‎তবে পর্যটকের সংখ্যা বাড়লেও গত বছরের তুলনায় তা কিছুটা কম বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ট্যুর অপারেটর উজান ভাটি লঞ্চের মালিক সোহাগ মোল্লা বলেন, ‘এ বছর পর্যটক আসছেন ঠিকই, কিন্তু গত বছরের তুলনায় সংখ্যাটা কিছুটা কম। তবে নিরাপত্তা ব্যবস্থায় এখন আরও জোর দেয়া হয়েছে।’

‎

‎তিনি জানান, বর্তমানে সুন্দরবন ভ্রমণে আসা প্রত্যেক পর্যটককে বাধ্যতামূলকভাবে লাইফ জ্যাকেট দেয়া হচ্ছে। প্রতিটি জাহাজে থাকছেন সশস্ত্র নিরাপত্তাকর্মী এবং কোস্ট গার্ডের নিয়মিত টহল থাকায় পর্যটকরা স্বস্তিতে ভ্রমণ করছেন।

‎

‎সুন্দরবন পূর্ব বন বিভাগ, বাগেরহাটের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) রেজাউল করীম চৌধুরী বলেন, ‘পর্যটকদের যাতায়াত বর্তমানে বেড়েছে। ২৫ ডিসেম্বর বিভাগীয় দপ্তর থেকে ১৮টি ট্যুর পারমিশন ইস্যু করা হয়েছে। এসব পারমিশনের আওতায় ৬১১ জন দেশি ও ১৩ জন বিদেশি পর্যটক বন বিভাগের নির্ধারিত রাজস্ব জমা দিয়ে সুন্দরবন ভ্রমণে গেছেন।’

‎

আরও খবর