জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী গোয়ালন্দে অভিযানে নিষিদ্ধ কারেন্ট জাল ও ৫৮টি চায়না দুয়ারী জব্দ, জেলে আটক রাজবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার মামলায় বৃদ্ধ গ্রেপ্তার দৌলতদিয়ায় বাংলাদেশ নৌ-পরিবহন শ্রমিক ফেডারেশনের অফিস উদ্বোধন, আলোচনা সভা ও দোয়া মাহফিল নাসিরনগরে প্রান্তিক পেশাজীবীদের মাঝে অনুদান বিতরণ দেশের ৫ বিভাগে ৬ মাসের মধ্যে চালু হচ্ছে বিশেষায়িত শিশু হাসপাতাল নাগেশ্বরীতে বৃদ্ধাকে টিনেরঘড় নির্মাণ করে দিল মানবতার ডাক সামাজিক ফাউন্ডেশন রায়পুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা ২০২৬ শুরু বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান: পররাষ্ট্র প্রতিমন্ত্রী আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সতর্ক অবস্থানে ডিএমপি বিশ্ববাজারে তেলের দাম আরও কমলো চৌদ্দগ্রাম চট্টগ্রাম মহাসড়কে দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে সুপারভাইজার নিহত সোনাইমুড়িতে ইয়াবা সহ আটক ২ গোয়ালন্দে মিলের বাউন্ডারি করতে অসহায় ৪টি পরিবারের বসতবাড়ি উচ্ছেদের চেষ্টা সুইস ব্যাংকে বাংলাদেশিদের আমানত সাড়ে ১২ হাজার কোটি টাকা চিলমারীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে আহত ২জন, প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত। জাবিপ্রবির নতুন উপাচার্যের সঙ্গে সাংবাদিক সমিতির মতবিনিময় জাতীয় চা দিবসে উৎপাদনে শ্রেষ্ঠ কমলগঞ্জের শ্রীগোবিন্দপুর চা বাগান, শনিবার শ্রীমঙ্গলে ষষ্ঠ জাতীয় চা দিবসে পুরস্কার পাচ্ছেন মহসিন মিয়া মধু লোহাগাড়ায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি আটক ‎সুন্দরবনের নিরাপত্তা সুসংহত করতে কোস্ট গার্ডের কঠোর হুঁশিয়ারি ও অভিযানের নতুন মাত্রা

রাজবাড়ীতে জেলা পুলিশের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ চারজন গ্রেপ্তার

রাজবাড়ীতে জেলা পুলিশের অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ চারজন গ্রেপ্তার রাজবাড়ী জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবির) একটি অভিযানে দুইটি বিদেশি পিস্তল, গুলিসহ চারজনকে গ্রেপ্তার করেছে। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ফোন ও একটি প্রাইভেটকার উদ্ধার করা হয়। পুলিশ জানায়, রবিবার (২৮ ডিসেম্বর ) সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার রাজবাড়ী সদর উপজেলার পৌরসভার ৪নং ওয়ার্ডের সেগুনবাগিচা এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চারজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সরদারপাড়া এলাকার মৃত ইউনুস সরদার এর ছেলে মোঃ ইমরান সরদার (২৮), রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর ইউনিয়নের সরদারপাড়া এলাকার আব্দুর রাজ্জাক শেখের ছেলে মোঃ সিয়াম শেখ (২১), রাজবাড়ী সদর থানার উত্তর ভবানীপুর এলাকার মোঃ খোকন শেখের ছেলে মোঃ জাহাঙ্গির শেখ তারেক (৩০), রাজবাড়ী সদর থানার মেছোঘাটা এলাকার মোঃ আমির শেখের ছেলে মোঃ ফিরোজ শেখ (৩০)। পুলিশের তথ্যমতে, গ্রেপ্তারকৃত মোঃ ইমরান সরদারের পকেট থেকে ৭.৬৫ মিলিমিটার বোরের একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়, যার গায়ে খোদাই করে ‘Made in USA’ লেখা রয়েছে। এছাড়া মোঃ সিয়াম শেখের পকেট থেকে একই বোরের আরেকটি বিদেশি পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়, তাতেও ‘Made in USA’ লেখা খোদাই করা ছিল। এছাড়াও অভিযানে তাদের কাছ থেকে চারটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন, একটি বাটন মোবাইল, নগদ ২০ হাজার টাকা এবং একটি কালো রঙের টয়োটা ব্র্যান্ডের প্রাইভেটকার জব্দ করা হয়। পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ২ নম্বর আসামি মোঃ সিয়াম শেখের বিরুদ্ধে মারামারির একটি মামলা রয়েছে। ৩ নম্বর আসামি মোঃ জাহাঙ্গির শেখ তারেকের বিরুদ্ধে বিস্ফোরক, মাদক ও প্রতারণাসহ মোট ৯টি মামলা রয়েছে। এছাড়া ৪ নম্বর আসামি মোঃ ফিরোজ শেখের বিরুদ্ধে মারামারিসহ একাধিক মামলা চলমান রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় অস্ত্র আইনে একটি মামলা রুজু করা হয়েছে। উদ্ধারকৃত অস্ত্র ও গুলির উৎস এবং এগুলো কী উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছিল—তা জানতে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে। পুলিশ জানায়, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অবৈধ অস্ত্র ও সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
আরও খবর