লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন নাঙ্গলকোটে চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ; সাংবাদিক হত্যার হুমকিতে থানায় জিডি

আর্চারকে নিয়ে বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা ইংল্যান্ডের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-12-2025 05:26:17 pm

বাম পাশের পেশির কারণে চলমান অ্যাশেজের শেষ দুই টেস্ট থেকে ছিটকে গেছেন জোফরা আর্চার। চোটে পড়া এই পেসারকে নিয়েই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে ইংল্যান্ড। বিশ্বকাপে ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন হ্যারি ব্রুক। এছাড়া জোফরা আর্চারের পাশাপাশি ১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন সংক্ষিপ্ত সংস্করণে অভিষেকের অপেক্ষায় থাকা ইংল্যান্ডের আরেক পেসার জশ টাং। টি–টোয়েন্টি বিশ্বকাপের আগে শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড। আগামী ২২ জানুয়ারি ওয়ানডে সিরিজ দিয়ে শুরু হবে এই সফর। ৩ ফেব্রুয়ারি শেষ হবে টি-টোয়েন্টি সিরিজ। 

লঙ্কানদের বিপক্ষে আর্চার দুই সংস্করণের কোনো সিরিজেই খেলতে পারবেন না। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। পরের দিন মুম্বাইয়ে ‘সি’ গ্রুপ থেকে নিজেদের প্রথম ম্যাচে নেপালের মুখোমুখি হবে ইংল্যান্ড। আর্চার তার আগে ইংল্যান্ড দলের সঙ্গে যোগ দিতে পারেন বলে জানিয়েছে ইএসপিএনক্রিকইনফো।

টি-টোয়েন্টি বিশ্বকাপ ও শ্রীলঙ্কা সফরের ইংল্যান্ড দল

হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, জফরা আর্চার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, স্যাম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, ফিল সল্ট, জশ টাং, লুক উড এবং ব্রাইডন কার্স (শুধুমাত্র শ্রীলঙ্কা সফরের জন্য)।

শ্রীলঙ্কা সফরের ওয়ানডে দল

হ্যারি ব্রুক (অধিনায়ক), রেহান আহমেদ, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জস বাটলার, ব্রাইডন কার্স, জাক ক্রাউলি, স্যাম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, জো রুট ও লুক উড।
আরও খবর


6aad34ee4db54-180926065614.webp
আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী

২৪ দিন ১৬ ঘন্টা ৩৪ মিনিট আগে


6aa8dcb5ddf5a-150926115045.webp
দুই পরাশক্তির বিপক্ষে বাংলাদেশ

২৭ দিন ২৩ ঘন্টা ৪০ মিনিট আগে