চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

সরকার ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করছে : সমাজকল্যাণমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 21-01-2023 05:59:08 am

সরকার ভিক্ষাবৃত্তিকে নিরুৎসাহিত করছে উল্লেখ করে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ জানান, এজন্য ঢাকায় নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে ।


তিনি সংসদে সরকারি দলের সদস্য মো. শফিউল ইসলামের টেবিলে উপস্থাপিত এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সরকার ভিক্ষাবৃত্তি নিবৃত্ত করার লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদফতর কর্তৃক ‘ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন বিকল্প কর্মসংস্থান’ কর্মসূচি হাতে নিয়েছে।’


তিনি বলেন, ইতোমধ্যে ভিক্ষুক পুনর্বাসনের জন্য জেলা প্রশাসকদের পরিচালিত নির্ধারিত কমিটির কাছে অর্থ বরাদ্দ দেয়া হয়েছে। ভিক্ষুকদের নিজ নিজ এলাকায় উপজেলা সমাজসেবা কার্যালয়ের মাধ্যমে বিকল্প কর্মসংস্থান হিসেবে ক্ষুদ্র ব্যবসা যেমন: দোকান, হাঁস-মুরগি পালন ও রিকশা ইত্যাদির ব্যবস্থা করে তাদের সমাজের মূল ধারায় চেষ্টা করা হচ্ছে।


নুরুজ্জামান আহমেদ বলেন, ঢাকা শহরের ভাসমান ভিক্ষুকদের নিজ এলাকায় পুনর্বাসিত হওয়ার জন্য ব্যাপক প্রচার-প্রচারণা চালানো হচ্ছে এবং ভিক্ষাবৃত্তি নিরুৎসাহিত করার জন্য ঢাকা শহরে নিয়মিতভাবে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনা করা হচ্ছে।


তিনি বলেন, মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত ভিক্ষুকদের আশ্রয় দেয়ার লক্ষ্যে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহ জেলায় সরকারি আশ্রয় কেন্দ্রগুলোতে ১৬টি টিনশেড বিল্ডিং নির্মাণের কাজ চলমান আছে। আটক কর্মক্ষম ভিক্ষুকদের যথোপযুক্ত ট্রেডভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে প্রশিক্ষিত করে সমাজে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

আরও খবর