বাঘারপাড়া উপজেলা গেটের সামনে ‘আল-বারাকাহ রেস্টুরেন্ট এন্ড মিষ্টান্ন ভান্ডার’-এর বর্ণাঢ্য উদ্বোধন বর্তমানে দেশের বিদেশি ঋণের পরিমাণ ৭৮ হাজার মিলিয়ন ডলার: অর্থমন্ত্রী ‎সুন্দরবনের বনদস্যু সামাদ মোল্লা আটক, অস্ত্র-গুলি উদ্ধার যশোরে ২৭ এপ্রিল প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে জেলা বিএনপির লিফলেট বিতরণ কিশোরগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে মিজ্ সোহানা নাসরিন যোগদান করেছেন অবৈধভাবে জ্বালানি তেল মজুদের দায়ে দু'জনকে অর্থ দণ্ড প্রদান ঈশ্বরগঞ্জে নিশ্চিহ্নের পথে দিঘা বিলের সংযোগ খাল খননের দাবী এলাকাবাসীর হোসেনপুরে বিলুপ্তপ্রায় গ্রামীণ খেলাধুলা যে কারনে আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা যুক্তরাষ্ট্রের সঙ্গে করা চুক্তি বাতিলের সম্ভাবনা নেই: ডা. জাহেদ গোয়ালন্দে অবৈধ বালু উত্তোলনে অভিযান: ১০ জন আটক, কাটারসহ সরঞ্জাম জব্দ নিয়ামতপুরে ২ জন শিশু সহ চারজন জবাই গোয়ালন্দে প্রতিরোধ যুদ্ধ ও গনহত্যা দিবস পালিত, অর্থাভাবে থেমে আছে ভাস্কর্য নির্মান কাজ বরিশাল শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষা শুরু, শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত অভয়নগর সারের দোকানে মিলল হাজার লিটার জ্বালানি তেল সাতক্ষীরার হাজীপুরে ঘের শ্রমিকের করুণ মৃত্যু ইসলামপুরে ড্রেন পরিচ্ছন্ন কাজ পরিদর্শন করেছেন পৌর প্রশাসক নাজমুল হুসাইন পাটকেলঘাটায় ভাগ্যকুল মিষ্টান্ন কারখানার বর্জ্য থেকে ছড়িয়ে পড়ছে বিভিন্ন রোগজীবাণু ‎ ইসলামপুরে হাম-রুবেলা ক্যাম্পেইন উদ্বোধন করলেন ইউএনও নাজমুল হুসাইন ইতালিতে ঘণ্টায় ১০ ইউরো ন্যূনতম মজুরির দাবি: পার্লামেন্টে তুমুল বিতর্ক, প্রবাসীদের মধ্যে উত্তেজনা

জকসু নির্বাচন: কেন্দ্রের সামনে ভোটারদের দীর্ঘ সারি


জবি প্রতিনিধি 


আজ মঙ্গলবার সকাল ৯টা থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোট গ্রহণ চলবে বিকেল ৩টা পর্যন্ত। ভোট শুরুর সাথে সাথে কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গিয়েছে।  


শিক্ষার্থীদেরকে ভোটকেন্দ্রে নিয়ে আসার জন্য সকালে বিশ্ববিদ্যালয়ের সকল রুটের বাস নির্দিষ্ট সময় ছেড়ে গেছে। সকাল সাড়ে ৮টার আগেই দূরদূরান্ত থেকে শিক্ষার্থীরা এসে পৌঁছায় ক্যাম্পাসে। এছাড়াও সকাল ৯টার মধ্যে পুরান ঢাকায় অবস্থানরত শিক্ষার্থীরাও এসে উপস্থিত হয় ভোট দিতে। ভোট দিতে আসা শিক্ষার্থীদের মাঝে উচ্ছ্বাস লক্ষ্য করা গিয়েছে। 


বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবন, রফিক ভবন, বিজ্ঞান অনুষদ ভবন, সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে সরেজমিন পরিদর্শন করে দেখা যায় কেন্দ্রগুলোতে শিক্ষার্থীদের দীর্ঘ সারি। এছাড়াও কেন্দ্রগুলোতে নারী শিক্ষার্থীদের আধিক্য লক্ষ্য করা গেছে। 


জবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আইরিন শুভ্রা বলেন, জকসু নির্বাচন নিয়ে বরাবরই অনেক উৎসাহী ছিলাম আমি। আজ প্রথমবারের মতো জকসু নির্বাচন হচ্ছে এবং ভোটের আমেজটা পরিপূর্ণভাবেই বিরাজ করছে ক্যাম্পাসে। পছন্দের প্রার্থীদের ভোট দিতে পেরে ভালো লাগছে। জকসু আসুক নিয়মিত, উৎসবমুখর আনন্দমুখর হয়ে।


এবারের জকসু ও হল সংসদ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১৬ হাজার ৩৬৫ । নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ৩৯ টি কেন্দ্রে ১৭৮ টি বুথে ভোটগ্রহণ করা হচ্ছে।


নির্বাচনে মোট ২১ টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছে ১৫৭ প্রার্থী এবং হল সংসদের ১৩ পদে ৩৩ প্রার্থী। হলের শিক্ষার্থীদের হল সংসদে ভোট দেয়ার পাশাপাশি কেন্দ্রীয় সংসদের জন্য আলাদাভাবে ভোট দিতে হবে।


ভোটগ্রহণ শেষে ৬ টি ওএমআর মেশিনে হবে ব্যালট গণনা। ফলাফল ঘোষণা করা হবে কেন্দ্রীয় অডিটোরিয়ামে। ভোটগণনা সরাসরি দেখানো হবে এলইডি স্ক্রিনে।


এর আগে দুই দফা পিছিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ ও হল সংসদ নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয় বিগত বছরের ৩০ ডিসেম্বর। এদিন নির্বাচন শুরুর ঠিক আগ মুহূর্তে ভোর ৬টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন  বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এর প্রেক্ষিতে জরুরি সিন্ডিকেট সভায়  নির্বাচন স্থগিত করা হয়। এরপর দিনভর শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ফের জরুরি সিন্ডিকেট সভা ডেকে ৬ জানুয়ারি নির্বাচনের নতুন তারিখ ঘোষণা করা হয়।


উল্লেখযোগ্য প্যানেলগুলোর মধ্যে রয়েছে ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভীক জবিয়ান’ ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ ছাত্রশক্তি সমর্থিত ‘ঐক্যবদ্ধ জবিয়ান’ ও বামপন্থী মওলানা ভাসানী ব্রিগেড প্যানেল। এছাড়া একটি আংশিক প্যানেল ছাড়াও স্বতন্ত্র প্রার্থীরা রয়েছেন। 


Tag
আরও খবর