জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল বগুড়ায় লাইসেন্স ছাড়া পশুখাদ্য ও ওষুধের ব্যবসা, ৫০ হাজার টাকা জরিমানা। ট্রাস্ট ইসলামি লাইফ ইনসিওরেন্স পিএলসির মৃত্যু দাবির চেক হস্তান্তর বরিশালে ফুটপাত দখল-অস্বাস্থ্যকর পরিবেশে ব্যবসা, মোবাইল কোর্টের অভিযানে জরিমানা চিলমারীতে "কিডনি প্রতিস্থাপনের জন্য আর্থিক ভাবে সহায়তা চেয়েছেন" সজীব মিয়া

সাফল্যের স্বীকৃতি: ডিসেম্বরের শ্রেষ্ঠ থানা পীরগাছা, কৃতিত্বে তিন কর্মকর্তা

রংপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা, ডিসেম্বর মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) সকাল ১০টায় জেলা পুলিশ লাইন্স অডিটোরিয়াম হলে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মারুফাত হুসাইন। সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের পুলিশ সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এ সময় পুলিশ সুপার সদ্য অবসরে যাওয়া পুলিশ সদস্যদের অবসরজনিত বিদায় উপলক্ষে সম্মাননা স্মারক প্রদান করা হয়। 

এদিনে বেলা ২টায় পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে ডিসেম্বর মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় পুলিশ সুপার জেলার সার্কেল অফিসার, বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও সকল থানার অফিসার ইনচার্জদের উদ্দেশ্যে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরও দায়িত্বশীল ও নিবিড়ভাবে কাজ করার নির্দেশনা দেন।

সভা শেষে ডিসেম্বর মাসে বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ ও শ্রেষ্ঠ পারফরম্যান্সের জন্য থানা, অফিসার ও পুলিশ সদস্যদের পুরস্কৃত করা হয়। এ সময় রংপুর জেলার শ্রেষ্ঠ থানা হিসেবে পীরগাছা থানা নির্বাচিত হয়। পুরস্কার গ্রহণ করেন পীরগাছা থানা অফিসার ইনচার্জ একেএম খন্দকার মুহিব্বুল ইসলাম। 

এছাড়া সর্বোচ্চ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হন পীরগাছা থানার কর্মরত এসআই (নিঃ) সফিকুল ইসলাম আকন্দ। সবচেয়ে বেশি মামলা নিষ্পত্তিকারী অফিসার নির্বাচিত হন এসআই (নিঃ) রফিকুল ইসলাম। পাশাপাশি সর্বোচ্চ ওয়ারেন্ট তামিল ও নিষ্পত্তিকারী নির্বাচিত হন এএসআই (নিঃ) শাহিনুর ইসলাম।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) সনজয় কুমার সরকার, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) আসিফা আফরোজ আদরী, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল) নাহিদ হাসানসহ জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও কর্মকর্তারা।

আরও খবর