রায়পুরে খাল থেকে অটোরিকশা চালকের লাশ উদ্ধার সর্বোচ্চ ভোটের ব্যবধানে নির্বাচিত শরিফুল আলম চৌগাছায় গতিরোধ করে যুবককে কুপিয়ে জখম: সংকটাপন্ন অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর ভোট শেষে সৌহার্দ্যের 'যশোর মডেল': প্রতিদ্বন্দ্বীদের ঘরে অমিতের বন্ধুত্বের ডাক শৈলকুপাবাসীর আস্থা ও বিশ্বাসের প্রতীক নবনির্বাচিত সংসদ সদস্য অ্যাড. আসাদুজ্জামান সুন্দর ও উৎসব মুখর পরিবেশে ভোট দিতে পেরে আমি আনন্দিত :- অধ্যাপক ডাক্তার কামাল উদ্দীন। চট্টগ্রাম ১৫ আসনে শান্তিপূর্ণ ভোটে দাঁড়িপাল্লা জয়যুক্ত। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আসনগুলোতে জিতলেন যারা এদের তো ভোট নাই, এত ভোট ওরা পেল কীভাবে: মির্জা আব্বাস যশোরে ভোটের পর উত্তাপ: জামায়াতের ‘হামলার’ অভিযোগ, বিএনপির অস্বীকার গণভোটে পড়েছে ৬০.২৬ শতাংশ ভোট, জিতেছে ‘হ্যাঁ’ দিনাজপুরে ৬টি আসনের ৫টিতেই ধানেরশীষর নিরঙ্কুশ বিজয়,একটিতে স্বতন্ত্র প্রার্থী বাঘায় শিবির সভাপতির বাড়িতে হামলা ভাঙচুর ওলুটপাটের অভিযোগ যশোর-৪ ও ৫ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক গোলাম রসুল ও এ্যাড. গাজী এনামুল হকের সৌজন্য সাক্ষাৎ শেরপুরের দুইটি আসনে ভিন্ন দলের জয়: শেরপুর-১ এ জামায়াত, শেরপুর-২ এ বিএনপি বাবার কবরে নবনির্বাচিত এমপি অনিন্দ্য ইসলাম অমিত: কারবালা কবরস্থানে নেতাকর্মীদের ঢল বিএনপি প্রার্থীকে পেছনে ফেলে ভূমিধস জয় পেলেন আনোয়ারুল ইসলাম ঐতিহাসিক বাহাদুরপুরে জুমার জামাতে হাজারো মুসল্লির ঢল সাংবাদিক রাজীব সরকারের বাবা আর বেঁচে নেই ইসলামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নবাবের নিজ কেন্দ্রে জিতেছে দাঁড়িপাল্লা প্রতীক !

পে কমিশনের সভা বৃহস্পতিবার, যে সিদ্ধান্ত আসতে পারে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-01-2026 07:45:51 am

নবম পে-স্কেল নিয়ে স্থগিত হওয়া পূর্ণ কমিশনের সভার নতুন তারিখ চূড়ান্ত করেছে পে কমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার সচিবালয়ে কমিশনের সভাকক্ষে এ সভা হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এদিন দুপুর ১২টায় পূর্ণ কমিশনের সভা শুরু হবে। সভায় গ্রেড সংখ্যাসহ অন্যান্য বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে। সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন গ্রেড নিয়ে তিন ধরনের চিন্তা করছে কমিশন। বর্তমানে সরকারি চাকরিজীবীদের ২০টি গ্রেড রয়েছে। কমিশনের অনেক সদস্য মনে করেন বিদ্যমান গ্রেড সংখ্যা একই রেখে যৌক্তিক হারে বেতন-ভাতা বৃদ্ধির সুপারিশ করতে। তবে এখানে ঘোর আপত্তি রয়েছে কমিশনের আরেকটি অংশের। তারা মনে করেন, গ্রেড সংখ্যা ২০টি থেকে কমিয়ে ১৬টি করা উচিত।

কমিশনের দাবি, নবম পে-স্কেল নিয়ে বিভিন্ন সংস্থা, সংগঠন থেকে প্রাপ্ত মতামতগুলো চুলচেরা বিশ্লেষণ করেছে জাতীয় বেতন কমিশন (পে কমিশন)। সম্পূর্ণ প্রতিবেদন লেখার কাজও প্রায় শেষ। কমিশনের লক্ষ্য বাস্তবসম্মত একটি সুপারিশ প্রস্তুত করা। এজন্য প্রতিটি সংস্থা, দপ্তর এবং সংগঠন থেকে প্রাপ্ত প্রস্তাব বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়েছে।

পূর্ণ সভায় বাকি বিষয়গুলোতে সদস্যরা একমত পোষণ করবেন। সেই সভার পরেই সুপারিশ জমা দেওয়ার চূড়ান্ত দিন নির্ধারণ করা হবে।

জানা গেছে, নির্বাচন ঘোষণার কারণে সুপারিশ ফেব্রুয়ারির মধ্যে জমা হওয়ার সম্ভাবনা বেশি, যাতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে নতুন পে-স্কেল কার্যকর হওয়ার সম্ভাবনা থাকে।

আরও খবর