শিল্পখাতে স্বস্তি ফিরছে, বেড়েছে গ্যাস-বিদ্যুৎ সরবরাহ ইরানি হামলায় মার্কিন ঘাঁটির শতাধিক ভবন-ড্রোন ধ্বংস শিক্ষিকা মায়ের আদর্শে বেড়ে ওঠা সুরজিত দাশের জন্মদিন যে কোনো দুর্যোগ মোকাবেলার সক্ষমতা সরকারের আছে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী জোরপূর্বক বসতবাড়ি ভাঙচুর প্রতিবাদে সংবাদ সম্মেলন, হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য সেনবাগে অপরাধ দমনে পুলিশের কঠোর নজরদারি, গুরুত্বপূর্ণ স্থানে ৭ চেকপোস্ট শিক্ষার সনদ নয়, দক্ষতাই হোক মূল পরিচয় কুলিয়ারচরে হাতকড়াসহ পালানো আ.লীগ নেতা ১০ ঘণ্টা পর আটক: এ ঘটনায় ওসি প্রত্যাহার নাগেশ্বরী উপজেলার ২নং রায়গঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে মো: ইউসুফ আলী (মোল্লার) শুভেচ্ছা ও প্রার্থিতা ঘোষণা সাতকানিয়ায় বিএনপির ব্যানার ছেঁড়ার অভিযোগে ৪ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি, ভাঙনে স্কুল নদীগর্ভে নড়াইলের লোহাগড়া উপজেলায় পুকুরের পানিতে ডুবে হাবিবা খানম (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশের নানা নির্দেশনা দা দিয়ে কুপিয়ে গৃহবধূকে হত্যাচেষ্টার অভিযোগ এসআই জিল্লুর রহমানের বিরুদ্ধে মামলার ভয় দেখিয়ে টাকা আদায়সহ বাদী-বিবাদীর কাছে ঘুষগ্রহণের অভিযোগ ঝিনাইগাতী এলএসডিতে বোরো সংগ্রহের স্টক ভেরিফিকেশন ও খাদ্যশস্যের মান যাচাই করলেন ইউএনও মেঘনায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে প্রাণ গেল কৃষকের বরিশালে আততায়ীর গুলিতে/হামলায় নুরুজ্জামান নিহত, দোষীদের গ্রেপ্তারের দাবি সাগর-রুনি হত্যা মামলার বিচার, সাংবাদিক শাহীনুর রহমান সোনাকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে রাজশাহী প্রেসক্লাব ও বাংলাদেশ তৃণমূল প্রেস সোসাইটির মানববন্ধন ১৬ দিন ধরে নিখোঁজ নোয়াখালীর কাঠমিস্ত্রি কামাল

যশোর-৪ আসনে ধানের শীষের লড়াই: টিএস আইয়ুবের আইনি যুদ্ধ ও তৃণমূলের শেষ ভরসা

যশোর-৪ (বাঘারপাড়া, বসুন্দিয়া ও অভয়নগর) সংসদীয় আসনে ধানের শীষের চূড়ান্ত প্রার্থী কে হচ্ছেন, তা নিয়ে চলছে টানটান উত্তেজনা। দীর্ঘদিনের রাজনৈতিক গুঞ্জন ও নানা অনিশ্চয়তার পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মতিয়ার রহমান ফারাজিকে 'সাপোর্টিং নমিনেশন' বা বিকল্প প্রার্থী হিসেবে রাখা হয়েছে। তবে এই আসনের সাধারণ ভোটার ও তৃণমূল নেতাকর্মীদের একমাত্র ভরসা ও প্রাণের দাবি—ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব হোসেন।দলের নীতিনির্ধারণী পর্যায় থেকে প্রথমে ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব হোসেনকেই ধানের শীষের প্রার্থী ঘোষণা করা হয়েছিল।কিন্তু ঋণখেলাপি সংক্রান্ত (সিআইবি) জটিলতার কারণে রিটার্নিং অফিসার তার মনোনয়ন পত্রটি প্রাথমিকভাবে বাতিল করেন। বর্তমানে তিনি এই সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করেছেন। আইয়ুব হোসেনের সমর্থকদের বিশ্বাস, আইনি লড়াইয়ে জয়ী হয়ে তিনি দ্রুতই তার প্রার্থিতা ফিরে পাবেন এবং আসন্ন নির্বাচনে যশোর-৪ আসনটি তারেক রহমানকে উপহার দেবেন।২৭ বছরের ত্যাগ ও তিল তিল করে গড়া সংগঠন।স্থানীয় নেতাকর্মীদের দাবি, বিগত ২৬-২৭ বছর ধরে টিএস আইয়ুব হোসেন রাজনীতির ময়দানে অবিচল থেকেছেন। দল করতে গিয়ে তিনি তার উপার্জিত অর্থ, ব্যবসা-বাণিজ্য ও ব্যক্তিগত জীবনের সবকিছুই ব্যয় করেছেন। আজ তিনি ব্যাংকে কোটি কোটি টাকার দেনাদার হয়েছেন শুধুমাত্র নেতাকর্মীদের পাশে থাকতে গিয়ে।

বাঘারপাড়া ও অভয়নগরের সাধারণ মানুষের বক্তব্য, বিগত স্বৈরাচারী সরকারের আমলে হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা থেকে তাদের জামিন করা, নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত খরচ বহন করা এবং জেলে থাকা নেতাকর্মীদের পরিবারের নিয়মিত বাজার-সদাই করে দিয়ে তিনি এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন।অভিযোগ উঠেছে, বাঘারপাড়া উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা মরহুম আব্দুল খালেক বিশ্বাসের পর আইয়ুব হোসেনই দলটিকে সুসংগঠিত করেছিলেন। কিন্তু নির্বাচন ঘনিয়ে আসতেই দলের ভেতর থেকে একটি সুবিধাবাদী গোষ্ঠী তার বিরুদ্ধে কুৎসা ও ষড়যন্ত্রে মেতে উঠেছে। নেতাকর্মীদের দাবি, যাদের আইয়ুব হোসেন মেয়র বা চেয়ারম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেছিলেন, তাদের একটি অংশই আজ তার মনোনয়নের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা প্রতি নির্বাচনে নতুন নতুন প্রার্থী সামনে এনে রাজনৈতিক ব্যবসা চাঙ্গা করতে চায় বলে স্থানীয় মহলে ব্যাপক সমালোচনা চলছে।টিএস আইয়ুব হোসেনের প্রার্থিতা ফিরে পাওয়ার আশায় সাধারণ মানুষ ও খেটে খাওয়া ভোটারদের মধ্যে অভূতপূর্ব আবেগ লক্ষ্য করা যাচ্ছে। নির্বাচনী এলাকায় অনেক সাধারণ মানুষ তাদের প্রিয় নেতার জন্য রোজা রাখছেন এবং হাঁস, মুরগি ও গবাদি পশু মান্নত করছেন। তাদের প্রত্যাশা, আল্লাহর রহমতে আইয়ুব হোসেনই ফিরে আসবেন এবং ধানের শীষের হাল ধরবেন।ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব হোসেন স্থানীয় নেতাকর্মীদের ভেঙে না পড়ার অনুরোধ জানিয়ে বলেছেন, সব প্রতিকূলতা ও ষড়যন্ত্র উপেক্ষা করে তিনি শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ত্যাগী ও পরীক্ষিত নেতা আইয়ুব হোসেনকে ছাড়া এই আসনে বিএনপির বিজয় নিশ্চিত করা অত্যন্ত কঠিন হবে। তিনি প্রার্থী হলে বিএনপি সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হয়ে নির্বাচনী বৈতরণী পার হতে পারবে।এখন সবার নজর উচ্চ আদালতের দিকে—সেখান থেকেই নির্ধারিত হবে যশোর-৪ আসনের ধানের শীষের চূড়ান্ত ভাগ্য।

আরও খবর