লোহাগাড়ায় দুর্গাপূজা ঘিরে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত কুলিয়ারচরে এমাদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্টিত চন্দনাইশে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু মঙ্গলবার পাটকেলঘাটায় বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে জেলা পুলিশ সুপার -আবু সালেহ মো. আশরাফুল আলম পীরগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত ঢাকা-রিয়াদগামী সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত এইচএসসির ফল ২৫ থেকে ২৯ অক্টোবরের মধ্যে ঈশ্বরগঞ্জে কন্যা শিশু দিবসে র‌্যালি আলোচনা সভা ঝিনাইগাতীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, চার মামলায় ১২ হাজার টাকা জরিমানা ঈশ্বরগঞ্জে ৭ম শ্রেণির শিক্ষার্থীর বাল্যবিয়ে ॥ বাবার ৪ হাজার টাকা জরিমানা অবৈধ সার উৎপাদন, জরিমানা ৫০ হাজার টাকা সেনবাগে স্ত্রীকে নিয়ে যাওয়ার পর বসতবাড়িতে হামলা-ভাঙচুর, স্বর্ণালংকার ও টাকা লুটের অভিযোগ লালপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রম তথ্য সংগ্রহ অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত আশাশুনিতে ফ্যামিলি কার্ড কার্যক্রম বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স আজ থেকে লাখাইয়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম শুরু হচ্ছে। ঢাকা মেডিকেল কলেজে বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৬ উপলক্ষ্যে সায়েন্টিফিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে অবহিতকরণ প্রেস কনফারেন্স করেছে শান্তিগঞ্জ উপজেলা প্রশাসন নাঙ্গলকোটে চেয়ারম্যানের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ; সাংবাদিক হত্যার হুমকিতে থানায় জিডি

ইরানের বিরুদ্ধে কঠোর সামরিক পদক্ষেপের ইঙ্গিত যুক্তরাষ্ট্রের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-01-2026 09:38:49 am

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘ইরানে চলমান বিক্ষোভের জবাবে যুক্তরাষ্ট্র “কঠোর বিকল্প” বিবেচনা করছে, যার মধ্যে সামরিক পদক্ষেপও থাকতে পারে।

রোববার গভীর রাতে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, ‘বিষয়টি খুব গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। আমরা বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করছি। সামরিক বাহিনীও এটি দেখছে এবং আমরা খুব শক্ত বিকল্প নিয়ে ভাবছি। শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।’

ট্রাম্প আরও জানান, সামরিক পদক্ষেপের হুমকির পর ইরানের নেতৃত্ব আলোচনায় বসতে যোগাযোগ করেছে এবং একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে।

তবে তিনি সতর্ক করে বলেন, ‘বৈঠকের আগেই আমাদের হয়তো পদক্ষেপ নিতে হতে পারে।’ আল-জাজিরা সূত্রে এ খবর পাওয়া গেছে।

এদিকে, ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা ৫০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ এজেন্সি। সংস্থাটির তথ্য অনুযায়ী, চলমান সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ৫৪৪ জনের মৃত্যু হয়েছে।

এর আগে শনিবার পর্যন্ত নিহতের সংখ্যা ছিল ১১৬। তবে রোববার প্রকাশিত সর্বশেষ প্রতিবেদনে এই সংখ্যা হঠাৎ করেই কয়েকগুণ বেড়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, অতিরিক্ত ৫৭৯ জনের মৃত্যুর খবর তারা পেয়েছে, যেগুলো এখনো যাচাই-বাছাইয়ের আওতায় রয়েছে। এসব তথ্য নিশ্চিত হলে মোট নিহতের সংখ্যা দাঁড়াবে ১ হাজার ১২৩ জনে।

Tag
আরও খবর