বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ‎হোসেনপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেল তরুণ ব্যবসায়ীর স্বপ্ন উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ জয়পুরহাটগামী প্রতিমন্ত্রীর গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে, বৃদ্ধার মৃত্যু শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে জয়পুরহাটে শতকণ্ঠের গীতা পাঠ, আলোচনা ও র‍্যালী

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 13-01-2026 07:19:26 pm

আবারও ইরানকে নিয়ে উত্তেজনা তৈরি হওয়ায় বিশ্ববাজারে গত কয়েক দিনে ব্যারেলপ্রতি জ্বালানি তেলের দাম প্রায় চার ডলার বেড়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে তুলে নিয়ে যাওয়ার পর তেলের দাম কমেছিল। কিন্তু ইরানকে নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কড়া মন্তব্য করায় বিশ্ববাজারে তেলের দাম গত দুই মাসের মধ্যে প্রায় সর্বোচ্চ পর্যায়ে উঠেছে। মঙ্গলবার সকালে বিশ্ববাজারে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম ছিল ৬৪ ডলার ১৫ সেন্ট, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট বা ডব্লিউটিআই ক্রুডের দাম ছিল ৫৯ ডলার ৭৮ সেন্ট। এই তেলের দাম গত ৮ ডিসেম্বরের পর সর্বোচ্চ পর্যায়ে। অন্যান্য তেলের দামও বেড়েছে।

সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় সরকারবিরোধী আন্দোলন চলছে ইরানে। বিক্ষোভকারীদের দমনে প্রাণঘাতী সহিংসতার অভিযোগ উঠেছে। গত সোমবার ছিল বিক্ষোভের ১৬তম দিন। সেদিন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৬৪৮ বিক্ষোভকারী নিহত হয়েছেন বলে জানিয়েছে নরওয়েভিত্তিক মানবাধিকার সংস্থা ইরান হিউম্যান রাইটস। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন।

এক মার্কিন কর্মকর্তা জানান, ইরানের বিষয়ে পরবর্তী করণীয় ঠিক করতে আজ ট্রাম্প তার জ্যেষ্ঠ উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করতে পারেন। 


এদিকে, গত সোমবার ট্রাম্প বলেছেন, যে দেশগুলো ইরানের সঙ্গে ব্যবসা করবে, যুক্তরাষ্ট্রের সঙ্গে তাদের সব ধরনের বাণিজ্যে ২৫ শতাংশ শুল্কারোপ করা হবে।

নিষেধাজ্ঞার মধ্যে থাকা ইরান ওপেকের অন্যতম প্রধান তেল উৎপাদক দেশ। ট্রাম্পের এ ঘোষণার পর স্বাভাবিকভাবেই তেলের বাজারে প্রভাব পড়েছে। উত্তেজনা বাড়লে সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হবে।

ব্যাংকিং ও আর্থিক সেবা প্রতিষ্ঠান বার্কলেসের ধারণা, ইরানে অস্থিরতার কারণে তেলের দামে ব্যারেলপ্রতি তিন থেকে চার ডলার ভূরাজনৈতিক ঝুঁকি প্রিমিয়াম যোগ হয়েছে। অর্থাৎ ব্রেন্ট ক্রুডের দাম ৬০ ডলার থেকে ৬৪ ডলারে ওঠার পেছনে মূলত ভূরাজনৈতিক ঝুঁকি দায়ী।

একই সঙ্গে ভেনেজুয়েলা থেকে অতিরিক্ত অপরিশোধিত তেল সরবরাহ নিয়েও বাজারে উদ্বেগ তৈরি হয়েছে। প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর গত সপ্তাহে ট্রাম্প বলেন, পশ্চিমা  নিষেধাজ্ঞার শর্ত সাপেক্ষে কারাকাসের নতুন সরকার যুক্তরাষ্ট্রের কাছে সর্বোচ্চ পাঁচ কোটি ব্যারেল তেল হস্তান্তর করতে পারে।

Tag
আরও খবর


6a7ab255d17f7-110826112541.webp
দেশে আরেক দফা আরও বাড়ল স্বর্ণের দাম

২৫ দিন ৫ ঘন্টা ৩০ মিনিট আগে


6a78c75a1ebc0-100826123050.webp
চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা

২৬ দিন ১৬ ঘন্টা ২৫ মিনিট আগে





6a68d2da670f9-280726100338.webp
বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার

৩৮ দিন ১৮ ঘন্টা ৫২ মিনিট আগে