মূল্যস্ফীতিতে সাধারণ মানুষ চাপে আছে: অর্থমন্ত্রী নোয়াখালীতে ইয়াবা সেবনের দায়ে দুইজনের কারাদণ্ড সুন্দরবনে কয়লাবাহী জাহাজের ধাক্কায় জেলের মৃত্যু রামপালে রেকর্ড ১৩২১ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন নোয়াখালীতে আবারও কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৪৫ ছেলেকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, কারাগারে বাপ বেটা দুজনই দেবহাটায় অভিযানে বিপুল উইনকোরেক্সসহ নারী আটক লাখাইয়ে পুলিশ অভিযানে ১৫পিচ ইয়াবা সহ ৬ মামলার আসামী গ্রেপ্তার। শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বিরল প্রজাতির সোনালী হনুমানের মৃত্যু লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালু নিয়ে নানা সমস্যা নিরসনে নেই দৃশ্যমান উদ্যোগ। শিক্ষা-গবেষণায় শিল্প সংযোগে জাবিপ্রবির নতুন উদ্যোগ, ৫টি এমওইউ স্বাক্ষর কুলিয়ারচরের ডেঙ্গু প্রতিরোধে বিশেষ মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান পাবলিক বিশ্ববিদ্যালয়েও আসছে ‘ওপেন ক্রেডিট’ ও ‘সেপ্টেম্বর সেশন’: ইউজিসি সদস্য অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে আটক ১ উলিপুরে কৃতি শিক্ষার্থীদের সম্বর্ধনা প্রদান সোনার পাড়া ব্লু-গার্ড দল কর্তৃক পরিবেশ রক্ষায় কার্যকরী উদ্যোগ। সাতক্ষীরায় ছুরিকাঘাতে ১৯ বছরের তরুণ নিহত বাগেরহাটের মোংলার ৩৫ মণ্ডপে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা আল-আযহার বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ পেলেন তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী মেহেদী হাসান সায়েম! সুন্দরবন সংলগ্ন নীলডুমুর বাজার দূষণমুক্ত রাখতে ব্যবসায়ীদের মাঝে ডাস্টবিন বিতরণ

রাজশাহীর দুর্গাপুরে বিএনপির দু’পক্ষের সংঘর্ষ

রাজশাহীর দূর্গাপুরে ফ্যাসিস্ট ও নিষিদ্ধ আওয়ামীলীগকে বিএনপিতে আশ্রয় দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ঝালুকা ইউনিয়নের চৌপুকুরিয়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে বিএনপি কর্মী রেজাউল (৪৫)ও তার ছেলে ইমন(২০)

 আহত হয়। পরে তাদের উদ্ধার করে দূর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 


স্থানীয়রা জানান ,  রেজাউল স্থানীয় আ.লীগকর্মীদের বিএনপিতে আশ্রয় দিচ্ছে এমন অভিযোগ করেন  বিএনপি কর্মী বাক্কার ।  এমন  অভিযোগকে কেন্দ্র করে  বিকেলে কাঁঠালবাড়িয়া বাজারে উভয় পক্ষের মধ্যে বাকবিতন্ডা  ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ঘটনার জের ধরে সন্ধ্যায় দেশীয় অস্ত্র নিয়ে বাক্কার আলী ও তার ছেলে আশিক এবং  করিমসহ ১০ থেকে ১৫ জন ইমনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে ইমন গুরুতর আহত হন। পরে ছেলেকে  বাঁচাতে ছুটে আসলে  রেজাউল ইসলামকেও মারধর করা হয়।পরে  স্থানীয়রা তাদের উদ্ধার করে  দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

এ বিষয়ে দুর্গাপুর থানার তদন্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে আমরা অবগত আছি। তবে এখন পর্যন্ত কেউ থানায় লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Tag
আরও খবর